পগবার জোড়া গোলে চারে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩২আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৫

পল পগবার গোল উদযাপন প্যারিস সেন্ত জার্মেইকে মঙ্গলবারের চ্যাম্পিয়নস লিগে স্বাগত জানানোর আগে দারুণ জয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখলো ম্যানচেস্টার ইউনাইটেড। গত ডিসেম্বরে কোচের দায়িত্ব নেওয়ার পর অপরাজিত থেকে ফরাসি চ্যাম্পিয়নদের মোকাবিলা করবেন উলা গুনার সুলশার। শনিবার পল পগবার জোড়া লক্ষ্যভেদে ফুলহ্যামের মাঠে ৩-০ গোলে জিতেছে ম্যানইউ।

নরওয়ে কোচের অধীনে সব ধরনের প্রতিযোগিতায় ১১ ম্যাচের সবগুলো অজেয় থাকলো ম্যানইউ। আর লিগে ৯ ম্যাচে ৮ জয়ে চেলসিকে টপকে সেরা চারে জায়গা করে নিলো তারা। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে আগস্টের পর প্রথমবার চতুর্থ স্থানে ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে এক পয়েন্টে পিছিয়ে থাকা চেলসি রবিবার ম্যানসিটির মুখোমুখি হবে।

পগবা জোড়া গোল করলেও ম্যানইউর এই জয়ে দারুণ নৈপুণ্য অ্যান্থনি মার্সিয়ালের। গত জানুয়ারিতে ক্লাবটির সঙ্গে ৫ বছরের নতুন চুক্তি করা এই ফরাসি উইঙ্গার করেছেন অন্য গোল, আর পগবাকে দিয়ে করিয়েছেন প্রথমটি।

মার্সিয়ালের পাস থেকে ১৪ মিনিটে বাঁপায়ের শটে স্বাগতিক গোলরক্ষক সের্হিও রিকোকে পরাস্ত করেন পগবা। ফিল জোনসের পাস থেকে মার্সিয়াল ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ক্র্যাভেন কটেজে ফুলহ্যামের কফিনে শেষ পেরেক ঠুঁকেন পগবা। হুয়ান মাতা তাদের বক্সে ফাউলের শিকার হলে ৬৫ মিনিটের পেনাল্টিতে ম্যানইউর জয় ‍সুনিশ্চিত করেন তিনি।

সাবেক কোচ হোসে মরিনহোর অধীনে প্রায়ই সমালোচিত হয়েছেন পগবা। কিন্তু সুলশারের স্পর্শে বদলে গেছেন ফরাসি মিডফিল্ডার। নরওয়ে কোচ আসার পর লিগে ৯ ম্যাচ খেলে ৭ গোল করেছেন তিনি। তাতে ২৩ ম্যাচে তার গোলসংখ্যা ১১। এই প্রথমবার শীর্ষ পাঁচ ইউরোপিয়ান লিগের এক মৌসুমে দুই সংখ্যার ঘরে গোল করলেন পগবা। সব ধরনের প্রতিযোগিতায় তার গোল ১৩টি।  

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম