চিকিৎসার জন্য ব্রাজিল যাচ্ছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৮

নেইমার গত জানুয়ারির শেষ দিকে পাওয়া পঞ্চম মেটাটারসাল চোটে এতদিন নেইমারের চিকিৎসা চলেছে প্যারিস ও বার্সেলোনায়। এবার চিকিৎসার জন্য নিজ দেশ ব্রাজিলে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার।

বুধবার নেইমারের ক্লাব পিএসজি এই খবর নিশ্চিত করেছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ১০ দিনের জন্য যাচ্ছেন দেশে। তাকে সঙ্গ দেবেন ক্লাবের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাদের তত্ত্বাবধানে সেখানে পিএসজি ফরোয়ার্ডের চিকিৎসা চালিয়ে যাওয়া হবে।

পিএসজি এক বিবৃতিতে জানায়, ‘ডান পায়ের পঞ্চম মেটাটারসালের চোটের চিকিৎসার অংশ হিসেবে নেইমারকে ১০ দিনের জন্য ব্রাজিল পাঠাচ্ছে ক্লাব। ক্লাবের চিকিৎসক দলকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার ফ্রান্স ছাড়বেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।’

পুনর্বাসন প্রক্রিয়া শুরু থেকে নেইমার যে দৃঢ়তা দেখিয়েছেন তার প্রতি ক্লাব পূর্ণ সমর্থন জানিয়েছে।

গত ২৩ জানুয়ারি ফরাসি কাপে স্ত্রাসবোর্গের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে চোট পান নেইমার। প্রাথমিকভাবে তার ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকার কথা জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গড়া বোর্ড।

তবে ২৭ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পিএসজির হয়ে সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল খেলতে মুখিয়ে। শেষ ষোলোর প্রথম লেগে ম্যানইউকে ২-০ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের