খেলোয়াড় কেনায় নিষিদ্ধ চেলসি

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৭

খেলোয়াড় কেনায় নিষিদ্ধ চেলসি আগামী দুই দল বদলের বাজারে খেলোয়াড় কিনতে পারবে না চেলসি। ১৮ বছরের নিচে খেলোয়াড় কেনার বিষয়ে নিয়ম ভঙ্গ করার অপরাধে তাদের এই নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা।

এই শাস্তির কারণে ২০২০ সালের গীষ্ম মৌসুম পর্যন্ত নতুন কোনও খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে পারবে না ব্লুরা। অবশ্য খেলোয়াড় ছেড়ে দেওয়া কিংবা ধারের খেলোয়াড়দের ফিরিয়ে আনায় কোনও বাধা নেই।

ফিফা জানায়, শতাধিক বিদেশি তরুণ খেলোয়াড়দের চুক্তির ব্যাপারে তদন্ত শেষে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

শুধু খেলোয়াড় কেনায় নিষেধাজ্ঞাই নয়, ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবকে ৬ লাখ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। ছাড় পায়নি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ), তাদের ৫ লাখ ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে শীর্ষ ফুটবল সংস্থা।

এই শাস্তির বিরুদ্ধে ফিফার আপিল কমিটির কাছে আবেদন করতে পারবে চেলসি। এজন্য তাদের হাতে সময় ৩ দিন। ক্রীড়া আদালতের দ্বারস্থও হতে পারে তারা।

জানা গেছে, ১৮ বছরের নিচের খেলোয়াড়দের সঙ্গে চেলসির চুক্তি নিয়ে তিন বছর ধরে তদন্ত করেছে ফিফা। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত খেলা বুরকিনা ফাসোর ত্রাওরে সহ বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে চুক্তিভঙ্গের তদন্তের শাস্তি পেল ব্লুরা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী