কোচের ‘অবাধ্য’ গোলরক্ষককে চেলসির জরিমানা

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৪

কেপা আরিজাবালাগা লিগ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠ থেকে উঠে আসতে কেপা আরিজাবালাগাকে আদেশ করেছিলেন চেলসি কোচ মাউরিসিও সারি। কিন্তু শোনেননি স্প্যানিশ গোলরক্ষক। ম্যাচ শেষে দুই পক্ষই একে ‘ভুল বোঝাবুঝি’ বললেও শাস্তি এড়াতে পারেননি তিনি।

২৪ বছর বয়সী চেলসি গোলরক্ষককে এক সপ্তাহের বেতন জরিমানা করেছে ক্লাব কর্তৃপক্ষ। জরিমানা অর্থ ক্লাবের ফাউন্ডেশনে জমা হবে নিশ্চিত করেছে চেলসি।

নির্ধারিত সময়ে দারুণ দক্ষতায় গোলপোস্ট অক্ষত রাখা কেপা অতিরিক্ত সময়ে দুইবার চোটের কারণে মাঠে চিকিৎসা নেন। এতে শেষ দিকে সারি তাকে উঠিয়ে গোলরক্ষক উইলি কাবায়েরোকে নামাতে চান। কিন্তু মাঠ ছাড়তে নারাজ ছিলেন কেপা। ডাগআউট থেকে সারি ও অন্য কোচিং স্টাফরা তাকে উঠে আসতে বারবার ইশারা করলেও মানেননি তিনি। ক্ষুব্ধ হয়ে অ্যাথলেতিক বিলবাওর সাবেক গোলরক্ষক ইশারায় জানান, ঠিক আছেন তিনি।

এই অবাধ্যতায় শেষ পর্যন্ত খলনায়ক বনে যান কেপা। পেনাল্টি শুটআউটে তাকে পরাস্ত করে চার গোল দেয় ম্যানসিটি, ৪-৩ গোলে জিতে যায় টানা দ্বিতীয় লিগ কাপ।

ম্যাচ শেষে চেলসির ওয়েবসাইটে কেপা স্বীকার করেন, সারির আদেশ না মেনে বড় ভুল করেছেন তিনি। যা শাস্তি পাবেন, সেটা মেনে নেওয়ার কথা বলেন এই গোলরক্ষক। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম