ফাইনালে রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা?

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৩

ফাইনালে রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা? এক মাসেরও কম সময়ের ব্যবধানে তিনটি ‘এল ক্লাসিকো’। যার দ্বিতীয়টিতে বাংলাদেশ সময় আজ (বুধবার) দিবাগত রাত ২টায় মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। কোপা দেল রে ফাইনালে ওঠার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি সান্তিয়াগো বার্নাব্যুতে নামছে সেমিফাইনালের দ্বিতীয় লেগে।

বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পের প্রথম লেগ শেষ হয়েছিল ১-১ গোলের ড্রতে। তাই ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সুবিধাজনক জায়গায় থেকে ফিরতি লেগে নামছে রিয়াল। প্রতিপক্ষের মাঠে ১ গোল দিয়ে আসায় ফাইনালে যেতে গোলশূন্য ড্র করলেই চলবে মাদ্রিদের ক্লাবটির। বিপরীতে বার্সেলোনাকে হয় জিততে হবে, নয়তো গোলশূন্য কিংবা ১-১ গোল বাদ দিয়ে অন্য যে কোনও ব্যবধানে ড্র করতে হবে।

কাতালান ক্লাবটির সামনে কোপা দেল রে’র টানা ষষ্ঠ ফাইনালের হাতছানি। প্রতিপক্ষের মাঠ হলেও সেখানে আত্মবিশ্বাসই সঙ্গী পাচ্ছে সফরকারীরা। ২০০৪ সাল থেকে বার্নাব্যুতে খেলা ২১ এল ক্লাসিকোকে মাত্র দুইবার গোল করতে ব্যর্থ হয়েছে বার্সেলোনা। এই ২১ বারে জয়ের পাল্লা সফরকারীদের দিকেই ভারি। বার্সেলোনার ১১ জয়ের বিপরীতে রিয়াল জিতেছে ৭ ম্যাচে, ড্র হয়েছে বাকি ৩ ম্যাচ।

এল ক্লাসিকোতে বাড়তি উত্তেজনা তৈরি হতো লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর ব্যক্তিগত দ্বৈরথে। তবে পর্তুগিজ তারকা বার্নাব্যু ছেড়ে জুভেন্টাসে পাড়ি দেওয়ায় কিছুটা হলেও এই দ্বৈরথের উত্তেজনায় ভাটা পড়েছে। বার্সেলোনাকে সঙ্গী করে থেকে যাওয়া মেসি নামছেন ৪০তম এল ক্লাসিকোতে।

ফিরতি লেগে নামার আগে দুদলই জয় দিয়ে সেরেছে প্রস্তুতি। লা লিগার সবশেষ ম্যাচে বার্সেলোনা মেসির হ্যাটট্রিকে ৪-২ গোলে হারিয়েছে সেভিয়াকে। আর রিয়াল মাদ্রিদ ২-১ গোলে জিতে ফিরেছে লেভান্তের মাঠ থেকে।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াই দিয়ে বার্সেলোনার হয়ে ১০০তম ম্যাচে ডাগ আউটে দাঁড়াতে যাচ্ছেন এরনেস্তো ভালভারদে। মাইলফলকের সামনে দাঁড়ানো এই কোচ বলেছেন, ‘জয় দিয়ে উপলক্ষটা রাঙিয়ে নিতে চাই। সংখ্যার বিষয় নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না, তবে এটা দারুণ ব্যাপার তো বটেই।’

ন্যু ক্যাম্প থেকে ১-১ গোলে ড্র করে আসায় স্বস্তিতে রিয়াল কোচ সান্তিয়াগো সোলারি। প্রথম ম্যাচের পারফরম্যান্স ধরে রাখার লক্ষ্য তার, ‘প্রথম লেগের ম্যাচটা ছিল দুর্দান্ত। আশা করছি আগামীকালের (বুধবার) ম্যাচটিও একই হতে যাচ্ছে। প্রথম লেগের দ্বিতীয়ার্ধে আমরা দারুণ খেলেছিলাম, বিশেষ করে শেষ দিকে। আমরা দারুণ একটি ফল নিয়ে ফিরেছিলাম।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান