সুযোগ নষ্টকে হারের কারণ বলছেন রিয়াল কোচ

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫০

সান্তিয়াগো সোলারি রিয়াল মাদ্রিদ নিজ মাঠে বার্সেলোনার কাছে হেরে স্প্যানিশ কাপ ফাইনালে যেতে পারেনি। ৩-০ গোলে দ্বিতীয় লেগ হেরে গেছে তারা। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় বার্সা উঠেছে টানা ষষ্ঠ ফাইনালে। রিয়াল কোচ সান্তিয়াগো সোলারির মতে, সুযোগ নষ্ট না করলে ফল ভিন্ন কিছু হতে পারতো।

প্রথমার্ধে বার্সার চেয়ে তুলনামূলক এগিয়ে ছিল রিয়াল। কিন্তু বিরতির পর লুই সুয়ারেসের গোলে পিছিয়ে পড়ে তারা। তারপর রাফা ভারানের আত্মঘাতী গোল ও পেনাল্টি থেকে উরুগুয়ান স্ট্রাইকারের দ্বিতীয় লক্ষ্যভেদে বিদায় নিশ্চিত হয় মাদ্রিদ ক্লাবের।

দলের পারফরম্যান্স নিয়ে কোনও অভিযোগ নেই সোলারির। তার মতে, গোলমুখের সামনে সুযোগ নষ্ট করার কারণেই ফাইনালে যাওয়া হলো না তাদের। আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘আমরা কষ্ট পেয়েছি, কারণ ফাইনালে যেতে চেয়েছিলাম। অবশ্য আমরা সম্মানের সঙ্গে হেরেছি। খেলোয়াড়রা তাদের সবকিছু দিয়েছে। আমরা আমাদের সুযোগগুলো নিতে পারিনি, তারা নিয়েছে।’

সোলারি আরও যোগ করেছেন, ‘ফুটবল হলো গোলের খেলা, এখানে নির্দয় হতে হয় এবং সুযোগ নিতে হয়। তারা সেটা করেছে। ন্যায় বা অন্যায়ের ধারণা ফুটবলে আসলে নেই। প্রতিপক্ষকে অভিনন্দন জানাই, তারা ফাইনালে যাওয়ার দাবি রাখে।’

পুরো ম্যাচে ১৪ শট নিয়েছে রিয়াল, আর বার্সা মাত্র চারটি। কিন্তু স্বাগতিকদের দুর্বল ফিনিশিং আর কাতালানদের নিখুঁত চেষ্টা গড়ে দিয়েছে ম্যাচের পার্থক্য। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত