বায়ার্নকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০১৯, ০৪:২৯আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০৪:৩৩

কোয়ার্টার ফাইনালে লিভারপুল বুধবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লিভারপুল। শেষ ষোলোর দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখকে ৩-১ গোলে হারিয়ে পৌঁছে গেছে তারা ইউরোপিয়ান প্রতিযোগিতাটির শেষ আটে।

বায়ার্নকে তাদেরই মাঠে হারিয়ে এসেছে লিভারপুল। ঘরের মাঠের প্রথম লেগে গোলশূন্য ড্র করলেও অ্যাওয়ে ম্যাচে চেনা রূপে ফেরে গত আসরের ফাইনালিস্টরা। সাদিও মানের জোড়া লক্ষ্যভেদে দাপুটে জয় নিয়ে ইংলিশ ক্লাবটি নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল।

আলিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচ ঘড়ির ২৬ মিনিটে লিভারপুল এগিয়ে যায় মানের লক্ষ্যভেদে। যদিও ৩৯ মিনিটে জোয়েল মাতিপ আত্মঘাতী গোল করলে খেলায় ফেরে বায়ার্ন। অবশ্য ওই পরিস্থিতিতে প্রতিপক্ষের মাঠে গোল করায় কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে সুবিধাজনক জায়গায় থাকে লিভারপুল।

কিন্তু ইয়ুর্গেন ক্লপের দল সেই আশায় থাকেনি। দ্বিতীয়ার্ধে আক্রমণ সচল রাখে তারা। তারই পুরস্কার হিসেবে দ্বিতীয় গোল পেয়ে যায় ডিফেন্ডার ভারগিল ফন ডাইকের সৌজন্যে। এরপর ৮৪ মিনিটে মানে দ্বিতীয়বার স্কোরশিটে নাম তুললে জয়ের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পৌঁছে যায় লিভারপুল।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের