বাহরাইনে প্রথম ম্যাচে হার বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৯, ০০:২৫আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০০:৫০

প্রতিপক্ষের বাধা এড়িয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা মোহাম্মদ ইব্রাহিমের (ডানে) এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলে কখনও বাছাই পর্ব পেরোতে পারেনি বাংলাদেশ। ব্যর্থতা কাটাতে এবার আটঘাট বেঁধে নেমেছে লাল-সবুজ দল। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কাতারে ১০ দিনের অনুশীলন ক্যাম্প করেছে, দুটো স্থানীয় ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলেছে। কিন্তু কাতার থেকে বাহরাইনে গিয়েই পরাজিত জেমি ডে’র শিষ্যরা। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হার মেনেছে স্বাগতিক দলের কাছে।

বাংলাদেশের সৌভাগ্য, খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ থাকলেও একটির বেশি গোল পায়নি বাহরাইন। গোলটি অবশ্য হয়েছে রক্ষণভাগের ব্যর্থতায়।  

২১ মিনিটে ডান প্রান্ত থেকে আসা মাইনাস ক্লিয়ার করতে পারেনি বাংলাদেশের ডিফেন্স। বলে চলে যায় বাহরাইনের অধিনায়ক ইউসুফ হারদানের কাছে। জোরালো শটে গোলকিপার আনিসুর রহমান জিকোকে পরাস্ত করেন হারদান।

প্রথমার্ধে আরও গোল হতে পারতো। তবে গোলকিপার জিকোর দৃঢ়তায় গোল খায়নি বাংলাদেশ।

বিরতির পরও বাহরাইনের আক্রমণের তেজ কমেনি। কিন্তু তারা আর গোলের দেখা পায়নি। অন্যদিকে বাংলাদেশ পাল্টা আক্রমণের চেষ্টা করলেও তেমন পরীক্ষায় ফেলতে পারেনি প্রতিপক্ষের গোলকিপারকে। রবিউলের লম্বা থ্রো-ইনের সুবিধা কাজে লাগাতে পারেননি সুফিল-বিপলুরা। তাই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

বাংলাদেশের পরের ম্যাচ রবিবার, ফিলিস্তিনের বিপক্ষে। ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে ফিলিস্তিন ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে।

১১ গ্রুপ চ্যাম্পিয়ন, সেরা চার রানার্স-আপ এবং আয়োজক থাইল্যান্ডকে নিয়ে আগামী বছর হবে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের চূড়ান্ত পর্ব।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের