জয়ের লক্ষ্যে আজ এএফসি মিশন শুরু আবাহনীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৯, ১০:৫৮আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৭:২৫

অনুশীলনে আবাহনী দল। আবাহনী লিমিটেডের এএফসি কাপের মিশন শুরু হচ্ছে আজ। ‘ই’ গ্রুপে আকাশি-নীলদের প্রথম প্রতিপক্ষ নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাব। আর প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করতে চাইছে আবাহনী। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশ সময় বিকেল সোয়া তিনটায় ম্যাচটি শুরু হবে।

এএফসি কাপকে সামনে রেখে আবাহনী বেশ কিছুদিন ধরে অনুশীলনে ছিল। নতুন ব্রাজিলিয়ান খেলোয়াড় এনে নিজেদের শক্তিও বৃদ্ধি করেছে। তাই আগের চেয়ে আবাহনী আরও আত্মবিশ্বাসী। জয়ের জন্যই দলটি মাঠে নামবে বলে জানালেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস। কাঠমান্ডু থেকে জানিয়েছেন, ‘এএফসি কাপকে সামনে রেখে আমাদের প্রস্তুতি ভালো। দীর্ঘদিন ধরে আমরা অনুশীলনে আছি। এই ম্যাচের জন্য তৈরি বলতে পারেন। ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামবো।’

অবশ্য নেপালের কাঠমান্ডুতে ম্যাচটি যে সহজ হবে না, তা বলেই দিয়েছেন এই পর্তুগিজ কোচ, ‘যদিও ম্যাচটি জেতা আমাদের জন্য কঠিন হবে। কারণ মানাং ভালো দল। নিজেদের মাঠে তারা উজ্জীবিত হয়ে খেলবে। কিন্তু আমরাও কম উজ্জীবিত নই। নিজেদের সেরাটা দিয়ে মাঠে নামবো। যদি সুসংগঠিত হয়ে খেলতে পারি। তাহলে জয় সম্ভব।’

আবাহনীর মতো মানাং মার্সিয়াংদিও ম্যাচ জিততে চাইছে। স্বাগতিকদের কোচ চিরিং লোপসাং গুরুং বলেছেন, ‘আমরা নিজেদের মাঠে খেলবো। আমাদের প্রস্তুতিও ভালো। খেলোয়াড়রা সবাই লড়াই করার জন্য তৈরি আছে। ভালো খেলে দ্বিতীয় পর্বে যেতে চাই।’

অবশ্য ম্যাচের ভাগ্যটা দুদিকেই ৫০-৫০ হিসেবে দেখছেন মানাং মার্সিয়াংদি কোচ। তার কথা, ‘আবাহনীর বিপক্ষে ৫০-৫০ ম্যাচ হতে পারে। তবে আমরা গোলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাই। এজন্য অন্য ক্লাব থেকে খেলোয়াড় নিয়ে শক্তি বৃদ্ধি করেছি। যেন ম্যাচ জিততে পারি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম