চেলসিতেই থাকতে চান হিগুয়েইন

স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল ২০১৯, ২২:৫১আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২২:৫১

গনসালো হিগুয়েইন ধারে যোগ দিয়েছেন তিনি চেলসিতে। চলতি মৌসুম শেষেই গনসালো হিগুয়েইনকে ছাড়তে হবে স্ট্যামফোর্ড ব্রিজ। যদিও আর্জেন্টাইন স্ট্রাইকারের প্রিমিয়ার লিগের ক্লাবেই থাকার ইচ্ছা।

গত জানুয়ারিতে চেলসিতে যোগ দেন হিগুয়েইন। মৌসুমের বাকি সময়ের জন্য আর্জেন্টাইন স্ট্রাইকারকে জুভেন্টাস থেকে ধারে নিয়ে আসে ব্লুরা। যদিও খুব একটা সুবিধা করতে পারছেন না তিনি। প্রিমিয়ার লিগের আট ম্যাচে করেছেন মাত্র ৩ গোল। অবশ্য চেলসি কোচ মাউরিসিও সারি জানিয়েছেন, উন্নতির জন্য সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারের ‘সময় দরকার’।

হিগুয়েইনও মনে করছেন তেমনটাই। তাই সামনের মৌসুমেও চেলসিতে থাকার ইচ্ছা তার, ‘যতটা সম্ভব আমি ভালো করার চেষ্টা করি। তাই এখানে সামনের মৌসুমেও আমার থাকতে হবে। আমি এখানে এসেছিলাম থাকার জন্য। খুব ভালো একটা শহর, খুব ভালোমতো বেঁচে থাকা সম্ভব এখানে, সবচেয়ে বড় কথা এখানে নিজেকে উপভোগ করা যায়। তাই আমার ইচ্ছা এখানে থেকে যাওয়ার।’

চেলসির অবশ্য হিগুয়েইনের সঙ্গে স্থায়ী চুক্তি করার সুযোগ আছে। আর্জেন্টাইন তারকাকে কিনতে হলে খরচ করতে হবে ৩৬ মিলিয়ন ইউরো। আর ধারের সময় ২০২০ সালের জুন পর্যন্ত করতে গেলে খরচ করতে হবে ১৮ মিলিয়ন ইউরো।

মাঠের সময়টা ভালো যাচ্ছে না হিগুয়েইনের। ফেব্রুয়ারিতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজের অভিষেকে হাডার্সফিল্ডের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। তবে মার্চে ফুলহামের বিপক্ষে ব্লুদের ২-১ গোলের জয়ের পর আর জাল খুঁজে পাননি তিনি। বিবিসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম