এবার ইউরোপিয়ান মঞ্চে ম্যানসিটি-টটেনহামের লড়াই

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০১৯, ১৫:৫২আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৬:০৬

নিবিড় অনুশীলনে স্টারলিংরা ম্যানচেস্টার সিটি লিগ কাপ হাতে নিয়েছে আগেই। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার দৌড়ে লিভারপুলের সঙ্গে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সবশেষ নিশ্চিত করেছে এফএ কাপ ফাইনাল। কিন্তু কোয়াড্রুপলে চোখ রাখা দলটিকে চ্যাম্পিয়নস লিগের জন্য পাড়ি দিতে হবে এখনও অনেকটা পথ। সেই মিশনে টিকে থাকতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পাচ্ছে চেনা প্রতিপক্ষকে- লিগ প্রতিদ্বন্দ্বী টটেনহাম হটস্পার।

মঙ্গলবার দিবাগত রাত একটায় টটেনহামের ‘নতুন মাঠ’ হোয়াইট হার্ট লেনে নামছে ফর্মের তুঙ্গে থাকা ম্যানসিটি। দুই দল একে অপরের অনেক চেনা হলেও প্রথমবার ইউরোপিয়ান মঞ্চে মুখোমুখি হচ্ছে। যেখানে এই ‍টুর্নামেন্টে অতীত ইতিহাস দুই দলের জন্য খুব একটা সুখের নয়।

২০১১ সালের পর চ্যাম্পিয়নস লিগে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলতে যাচ্ছে টটেনহাম। আর গতবার ইংলিশ প্রতিদ্বন্দ্বী লিভারপুলের কাছে হেরে শেষ আট থেকে বিদায় নিয়েছিল ম্যানসিটি। এনিয়ে অল-ইংলিশ কোয়ার্টার ফাইনাল হচ্ছে ষষ্ঠবার।

নতুন মঞ্চ হলেও প্রিমিয়ার লিগের পরিসংখ্যান এগিয়ে রাখবে ম্যানসিটিকে। স্পারদের বিপক্ষে গত ১৬ ম্যাচে তারা জিতেছে ১১টি, ড্র একটি আর চারটি হার।

সাম্প্রতিক পারফরম্যান্সও ফেভারিট হিসেবে এগিয়ে রাখছে ম্যানসিটিকে। গত ২৯ জানুয়ারি থেকে অজেয় পেপ গার্দিওলার দল। সবশেষ গত শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে হারিয়ে এফএ কাপ ফাইনালে উঠেছে তারা। তিন দিনের ব্যবধানে আবারও মাঠে নামছে সিটিজেনরা। ক্লান্তির ঝুঁকি থাকছে কিনা প্রশ্নে গার্দিওলার জবাব, ‘আমি জানি না পায়ে আর মনে আমরা কতটা প্রাণবন্ত। এফএ কাপে আমরা ভালোই খেলেছি।’

হ্যারি কেইনে ভরসা রাখছে টটেনহাম স্পারদের পাল্টা জবাব দিতে প্রস্তুত ম্যানসিটি কোচ, ‘আমরা জানি কাদের মুখোমুখি হতে যাচ্ছি এবং সেটা কীভাবে সামাল দিবো মাথায় আছে আমাদের। একটি দল হিসেবে যদি পরের ধাপে যেতে চাই তাহলে ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে হবে। যখনই আমরা তাদের বিরুদ্ধে খেলি তারা আগ্রাসী খেলে। তারা যদি সেটা করে, তাহলে আমাদের আরও বেশি আগ্রাসী খেলতে হবে।’

ম্যানসিটি সমীহ পাচ্ছে স্পারদের। তবে আক্রমণাত্মক ম্যাচ খেলার ইঙ্গিত দিলেন টটেনহাম কোচ পচেত্তিনো, ‘সেমিফাইনালে ওঠার দারুণ সুযোগ আমাদের আছে। কিন্তু সেটা খুব কঠিন হবে। কারণ ম্যানসিটি খুব শক্তিশালী দল, আমরা তাদের সমীহ করি। আমরা আক্রমণাত্মক খেলব এবং আধিপত্য ধরে রাখার চেষ্টা করবো।’

নতুন স্টেডিয়ামে প্রথম চ্যাম্পিয়নস লিগ ম্যাচ। দর্শক-সমর্থকদের কাছ থেকে অনেক বেশি সমর্থন পাওয়ার আশা স্পার কোচের, ‘আমাদের নতুন স্টেডিয়ামে এটি দ্বিতীয় ম্যাচ এবং চ্যাম্পিয়নস লিগে প্রথম। তাই আশা করবো পরিবেশটা হবে চমৎকার এবং আমাদের প্রতিপক্ষের জন্য কঠিন।’

পোর্তোর মুখোমুখি হওয়ার আগে নির্ভার লিভারপুল দিনের আরেক ম্যাচে লিভারপুলের মাঠে খেলবে পোর্তো। গত বছরের শেষ ষোলোর পুনরাবৃত্তি হবে এবার। ফাইনালে ওঠার পথে গতবার পর্তুগিজদের মাঠে ৫-০ গোলের দুর্দান্ত জয় পায় লিভারপুল। যদিও ফিরতি লেগে ঘরের মাঠে তারা করে গোলশূন্য ড্র। নিজ মাঠে বিধ্বস্ত হওয়ার প্রতিশোধ নিতে পোর্তো মরিয়া থাকবে বলে দলকে সতর্ক করেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে বেশ শক্ত লড়াই চললেও চ্যাম্পিয়নস লিগে তার প্রভাব ফেলতে চান না লিভারপুল কোচ। বরং জেতার জন্যই খেলবে তার দল। ক্লপ বলেছেন, ‘আমাদের মৌসুম শেষ হয়নি, তাই উন্নতিও থেমে যায়নি। সত্যি কথা বলতে, আমরা জ্বলছি।’

অবশ্য পর্তুগিজ ক্লাবের কোচ প্রতিশোধের চিন্তায় বুঁদ হয়ে নেই। বরং গতবারের ভুলগুলো শুধরে নিতে চান সের্হিও কনসেইসাও। লিভারপুলের মতো বড় দলের বিপক্ষে ম্যাচ হলেও শেষ চারে খেলার উচ্চাকাঙ্ক্ষা ধরে রাখছেন তিনি, ‘গত বছর যা ঘটেছে সেটা ছিল গত বছরের, ওখানেই গল্পের শেষ। আমরা যা চেয়েছিলাম সেটা করতে পারিনি এবং প্রতিপক্ষ গোছালো খেলেছে। প্রতিশোধ নেওয়ার কিছু নেই, লিভারপুলকে খুব শক্তিশালী দল হিসেবে দেখছি। কেউই প্রতিপক্ষ হিসেবে লিভারপুলকে খেলতে চাইবে না, কিন্তু আমরা উচ্চাকাঙ্ক্ষী।’ উয়েফার ওয়েবসাইট, গোল ডটকম, বিবিসি  

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম