শেখ কামাল অনূর্ধ্ব-২০ ফুটবলের লোগো উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৯, ১৮:৫১আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১৮:৫৪

শেখ কামাল অনূর্ধ্ব-২০ ফুটবলের লোগো উন্মোচন অনুষ্ঠান আগামী ১৭ এপ্রিল শুরু হবে শেখ কামাল অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল প্রতিযোগিতা। শনিবার রাজধানীর একটি হোটেলে এই প্রতিযোগিতার লোগো উন্মোচন করেছেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান। প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন (বিডিডিএফএ)।

শেখ কামাল অনূর্ধ্ব-২০ ফুটবলে দেশের আটটি বিভাগ দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। নড়াইলে ‘ক’ গ্রুপে খেলবে ঢাকা, খুলনা, রংপুর ও বরিশাল। আর নাটোরে ‘খ’ গ্রুপের লড়াই হবে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহের মধ্যে। ২৫ ও ২৬ এপ্রিল দুটি সেমিফাইনাল এবং ২৮ এপ্রিল ফাইনালের ভেন্যু কক্সবাজার।

লোগো উন্মোচন অনুষ্ঠানে শেখ হাফিজুর রহমান বলেছেন, ‘বাংলাদেশে তারুণ্যের প্রতীক হিসেবে শেখ কামাল চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। তার চিন্তা-চেতনায় সর্বদাই ছিল সৃষ্টিশীল উদ্ভাবনী বৈশিষ্ট্য। আশা করি, শেখ কামাল অনূর্ধ্ব-২০ ফুটবল বাংলাদেশের তরুণদের মাঝে সাড়া ফেলবে।’

বিডিডিএফএ’র মহাসচিব তরফদার রুহুল আমিন বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর পরিবার খেলাধুলার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। দেশের ফুটবলে জাগরণ নিয়ে আসার লক্ষ্যে শেখ কামাল অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি আমরা।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী