হেরে অপেক্ষা বাড়লো জুভেন্টাসের

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০১৯, ২১:৪৬আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২১:৫০

বোনিফাজির হেডে সমতা ফেরায় এসপিএএল চ্যাম্পিয়ন হয়ে ফেরারার পাওলো মাজ্জা স্টেডিয়াম ছাড়ার পরিকল্পনা ছিল জুভেন্টাসের। কিন্তু ৬ ম্যাচ হাতে রেখে রেকর্ড টানা অষ্টমবার সিরি ‘এ’র শ্রেষ্ঠত্ব পাওয়া হলো না। শনিবার এসপিএএল অঘটন ঘটিয়েছে। জুভেন্টাসকে তারা হারিয়েছে ২-১ গোলে।

গত সপ্তাহে এসি মিলানকে হারিয়ে পরের দিন শিরোপা উদযাপনের জন্য প্রস্তুতি নিয়েছিল জুভেন্টাস। পরদিন নাপোলি জিতে তাদের আশাহত করে। তবে এসপিএএলকে হারালেই লিগের রেকর্ড দ্রুততম সময়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেতো ওল্ড লেডিরা। মোয়েস কিনের গোলে এগিয়ে গেলেও কেভিন বোনিফাজি ও সের্হিও ফ্লোকারির গোলে এই মৌসুমের দ্বিতীয় হারের তেতো স্বাদ পায় জুভেন্টাস।

৩২ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে গত ৭ বারের চ্যাম্পিয়নরা। এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে ২০ পয়েন্টে পিছিয়ে নাপোলি (৬৪)।

এই মৌসুমে দ্বিতীয় হার জুভেন্টাসের আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চোখ রেখে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেন কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি, ছিলেন না ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু কোচের আস্থা রাখতে পারেনি তরুণ দল।

জোয়াও কানসেলোর অ্যাসিস্টে ৩০ মিনিটে কিন জুভেন্টাসকে এগিয়ে দেন। একই সঙ্গে সিরি ‘এ’র রেকর্ড বইয়ে নাম লিখেন তিনি। সবচেয়ে কম বয়সী হিসেবে ইতালির শীর্ষ লিগে টানা চার ম্যাচ গোল করে মারিও বালোতেল্লির রেকর্ড ভাঙেন এই ১৯ বছর বয়সী স্ট্রাইকার।

বিরতির পর চতুর্থ মিনিটে দারুণ এক হেডে সমতা ফেরান বোনিফাজি। এসপিএএল আরও বড় ধাক্কা দেয় ৭৪ মিনিটে। ঘরের মাঠে টানা তৃতীয় জয় নিশ্চিত করে তারা ফ্লোকারির গোলে। গোলটি বানিয়ে দেন আলেসান্দ্রো মুরগিয়া। ১৯৫৭ সালের পর প্রথমবার লিগে জুভেন্টাসকে হারানোর কীর্তি গড়ে ৪৯ বছর পর গত মৌসুমে সিরি ‘এ’ তে উন্নীত হওয়া দলটি। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম