ন্যু ক্যাম্প নিয়ে আতঙ্কে নেই ক্লপ

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০১৯, ১৯:৩২আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৯:৩২

ন্যু ক্যাম্প নিয়ে আতঙ্কে নেই ক্লপ এবারের চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে অপ্রতিরোধ্য বার্সেলোনা। ২০১৫ সালের পর ফাইনালে ওঠার প্রথম লড়াইয়ে তারাই আগে স্বাগত জানাবে লিভারপুলকে। কিন্তু ন্যু ক্যাম্পে কাতালানদের মুখোমুখি হওয়া নিয়ে আতঙ্কে নেই কোচ ইয়ুর্গেন ক্লপ।

আগামী বুধবার সেমিফাইনালের প্রথম লেগে বার্সার মাঠে নামবে লিভারপুল। এরপর ৭ মে অ্যানফিল্ডে কাতালানদের স্বাগত জানাবে তারা। কিন্তু ন্যু ক্যাম্পে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে অল রেডদের। কারণ নিজেদের মাঠে এই আসরে ৫ ম্যাচে চারটি জিতেছে তারা। গ্রুপ পর্বে দুর্বল দলের বিপক্ষে ড্র করেছিল টটেনহাম হটস্পার। নকআউটে লিওঁ ও ম্যানইউর বিপক্ষে ছিল ৫-১ ও ৩-০ গোলের জয়।

কাতালানরা ঘরের মাঠে দারুণ সাফল্যের স্বাক্ষর রেখে চললেও ক্লপ দুশ্চিন্তায় ডুবে নেই। শেষ ষোলোতে ঘরের মাঠে গোলশূন্য ড্র করে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার স্মৃতি খুব বেশি পুরানো নয়।

জার্মান কোচ ডিএজেডএন’কে বলেছেন, ‘ন্যু ক্যাম্প শুধুই একটি স্টেডিয়াম। এটা অনেক বড়, কিন্তু ফুটবলের মন্দির নয়। কোনোভাবে ওখানে যেতেই হতো। আপনারা দেখেছেন অন্য দলগুলো ওখানে খেললে খারাপ সময় পার করে এবং এখন আমরা এই অভিজ্ঞতা নিবো। যদিও অবশ্যই আমরা ভালো খেলতে আশাবাদী।’

দলের ওপর আত্মবিশ্বাস থাকলেও ক্লপ স্বীকার করলেন, লিভারপুল আন্ডারডগ হিসেবে সেমিফাইনাল খেলবে। তিনি যোগ করেছেন, ‘বাসেলোনার বিপক্ষে যদি খেলেন, তাহলে নিশ্চয় আপনি ফেভারিট নয়। সব ফুটবল সমর্থকদের জন্য এটা চমৎকার খেলা হবে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান