রোনালদোয় রক্ষা জুভেন্টাসের

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০১৯, ১১:০৯আপডেট : ০৪ মে ২০১৯, ১১:১৩

রোনালদোর লক্ষ্যভেদে ড্র নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস ১৯৯৫ সালে সবশেষ ঘরের মাঠে তুরিন ডার্বি হেরেছিল জুভেন্টাস। অজেয় থাকার সেই রেকর্ডটা শুক্রবার হুমকির মুখে পড়ে গিয়েছিল তাদের। তবে তা হতে দেননি ক্রিস্তিয়ানো রোনালদো। এই পর্তুগিজের লক্ষ্যভেদে নগরপ্রতিপক্ষ তোরিনোর সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠে ছেড়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

সিরি ‘এ’র শিরোপা নিশ্চিত হয়ে গেছে জুভেন্টাসের আগেই। গত ২০ এপ্রিল ফিওরেন্তিনার বিপক্ষে জিতে টানা অষ্টম লিগ শিরোপা নিশ্চিত করে ‘তুরিনের বুড়িরা’। এখন তাই হার-জিত শিরোপা নির্ধারণে কোনও ভূমিকা রাখে না তাদের। এরপরও নগরপ্রতিপক্ষ তুরিনের বিপক্ষে উত্তেজনাকর লড়াইয়ে হার মানলে কি চলে! তাছাড়া চ্যাম্পিয়ন বলেও তো কথা আছে।

কিন্তু শুরুতে গোল হজম করে সব উলটপালট হাওয়ার উপক্রম। সাসা লুকিচের লক্ষ্যভেদে এগিয়ে যাওয়ার পর ওই লিডটাই জয়ের পথে এগিয়ে নিচ্ছিলো তোরিনোকে। তবে শেষ বাঁশি বাজার মিনিট ছয়েক আগে হেড থেকে লক্ষভেদ করে জুভেন্টাসকে রক্ষা করেন রোনালদো।

জুভেন্টাস স্টেডিয়ামে ১৮ মিনিটে এগিয়ে যায় সফরকারী তোরিনো। নিজেদের রক্ষণের দিকে জোয়াও কানসেলোর থ্রো-ইন নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন মিরালেম পিয়ানিক। তার ওপর জোর প্রয়োগ করে বল দখল নিয়ে আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন লুকিচ।

ওই গোলটাই জয়ের স্বপ্ন দেখাচ্ছিল সফরকারীদের। কিন্তু যে দলে রোনালদো নামের ‘গোলমেশিন’ আছেন, তাদের খুব বেশি চিন্তা করার প্রয়োজন হয় না। ঠিক মুহূর্তে বল জালে জড়িয়ে জুভেন্টাসকে জয়ের সমান ড্র এনে দিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ উইঙ্গার। স্পিনাজ্জোলার ক্রস থেকে আসা বলে অনেকটা লাফিয়ে মাথা ছুঁইয়ে সমতায় ফেরান রোনালদো। চলতি ইতালিয়ান লিগে এটা তার ২১তম গোল। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি