ইন্টারের দায়িত্ব নিয়ে কোচিংয়ে ফিরলেন কন্তে

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০১৯, ১৬:১৬আপডেট : ৩১ মে ২০১৯, ১৬:২৮

আন্তোনিও কন্তে চেলসির চাকরি হারানোর পর ‘বেকার’ ছিলেন আন্তোনিও কন্তে। ঘোষণা দিয়েছিলেন, সামনের মৌসুমেই ফিরবেন কোচিংয়ে। কথা রাখলেন ইতালিয়ান কোচ। ইন্টার মিলানের দায়িত্ব নিয়ে আবারও কোচিংয়ে ফিরছেন তিনি।

শুক্রবার কন্তেকে কোচ করার খবর নিশ্চিত করেছে ইন্টার। সামনের মৌসুমে তিনি কাজ করবেন বরখাস্ত হওয়া কোচ লুসিয়ানো স্পালেত্তির জায়গায়। সিরি ‘এ’তে মিলানের ক্লাবটিকে চার নম্বরে রেখে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেও চাকরি বাঁচাতে পারেননি স্পালেত্তি।

কন্তে সবশেষ কাজ করেছেন প্রিমিয়ার লিগে। চেলসির দায়িত্বে থাকা দুই বছরে একটি প্রিমিয়ার লিগের সঙ্গে জিতেছেন একটি এফএ কাপ। এরপরও বরখাস্ত হয়ে স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়তে হয় তাকে। এর আগে জুভেন্টাসের কোচ হিসেবে তিন বছরে জিতেছিলেন তিনটি সিরি ‘এ’। ইতালিয়ান এই লিগেই আবার ফিরলেন কন্তে ইন্টারের দায়িত্ব নিয়ে।

নতুন অধ্যায় শুরু করতে মুখিয়ে আছেন ইতালি জাতীয় দলের কোচের দায়িত্ব সামলানো কন্তে, ‘জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমি সত্যি মুখিয়ে আছি। ইন্টারকে বেছে নেওয়ার কারণ হলো এই ক্লাবটির ঐতিহ্য। তারা ভীষণ উচ্চাকাঙ্ক্ষী। এই ক্লাবে কাজ করে তাদের সোনালি দিন ফিরিয়ে আনতে চাই।’

ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘গোল ডটকম’-এর খবর অনুযায়ী, ইন্টারের সঙ্গে হওয়া চুক্তিতে প্রথম দু্ই মৌসুমে ১০ মিলিয়ন ইউরো করে বেতন পাবেন কন্তে। যদিও চুক্তির অন্য বিষয় এখনও জানা যায়নি।

৪৯ বছর বয়সী কোচের জুভেন্টাসের দায়িত্ব নেওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। মাসিমিলিয়ানো আলেগ্রি সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় তাকেই ভাবা হচ্ছিল ফেভারিট। তবে ইন্টারকে বেছে নিয়েছেন সফল এই কোচ। গোল ডটকম, বিবিসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের