সড়কে প্রাণ গেলো স্প্যানিশ ফুটবলার রেইয়েসের

স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০১৯, ১৯:০১আপডেট : ০১ জুন ২০১৯, ১৯:৫৬

হোসে আন্তোনিও রেয়েস এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্প্যানিশ ফুটবলার হোসে আন্তোনিও রেইয়েস। ৩৫ বছর বয়সে তার অকাল মৃত্যুর খবর নিশ্চিত করেছে সাবেক ক্লাব সেভিয়া।

সেভিয়া তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানায়, ‘আমরা একটি দুঃখজনক খবর ঘোষণা করতে যাচ্ছি। আমাদের প্রাণপ্রিয় সাবেক যুব খেলোয়াড় হোসে আন্তোনিও রেইয়েস সড়ক দুর্ঘটনায় মারা গেছে। শান্তিতে ঘুমাও।’ সেভিয়ের একটি সড়ক থেকে ছিটকে পড়ে গাড়ি এবং গাড়িতে আগুন ধরে গেলে মারা যান রেইয়েস। গাড়িতে তার সঙ্গে ছিলেন কাজিন জোনাথন রেইয়েস, তারও মৃত্যু হয়েছে।

রেইয়েস সবশেষ খেলেছেন স্পেনের দ্বিতীয় সারির ক্লাব এক্সত্রেমাদুরায়। এছাড়া আর্সেনাল, রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদেও খেলেছেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে সেভিয়ার জার্সিতে পেশাদার ফুটবলে অভিষেক হয় রেইয়েসের। ২০০৪ সালে ১৭ মিলিয়ন পাউন্ডে যোগ দেন আর্সেনালে। ওই মৌসুমেই কোনও ম্যাচ না হেরে প্রিমিয়ার লিগ জিতেছিল ‘ইনভিন্সিবল’ গানাররা।

টুইটারে শোক জানিয়েছে আর্সেনালও, ‘স্পেনে এক সড়ক দুর্ঘটনায় আমাদের সাবেক খেলোয়াড় হোসে আন্তোনিও রেইয়েস মারা যাওয়ার খবরে আর্সেনালের প্রত্যেকে বিধ্বস্ত। হোসে আন্তোনিও রেইয়েস: ১৯৮৩-২০১৯। শান্তিতে ঘুমাও হোসে।’

২০০৬-০৭ মৌসুমে রিয়ালে ধারে যোগ দেন রেইয়েস। সেখানেও লা লিগা জিতে ক্লাবটির চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকোর সঙ্গে চুক্তি করেন। এরপর ২০১২ সালে ফিরে যান শৈশবের সেভিয়ায়। সেখানে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা ইউরোপা লিগ শিরোপা জয়ের স্বাদ পান রেইয়েস।

পরে এস্পানিওল ও চীনা ক্লাব জিনজিয়াং তিয়ানশান লিওপার্ডে খেলে গত জানুয়ারিতে এক্সত্রেমাদুরায় যোগ দেন। গত ১৮ মে শেষবার মাঠে নামেন রেইয়েস। আলকোরকোনের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল তার দল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান