কোপা আমেরিকায় নেইমারের জায়গায় উইলিয়ান

স্পোর্টস ডেস্ক
০৮ জুন ২০১৯, ১৭:১৯আপডেট : ০৮ জুন ২০১৯, ১৭:১৯

কোপা আমেরিকায় সুযোগ পেয়েছেন উইলিয়ান ইসরায়েলে গিয়েছিলেন ছুটি কাটাতে। কিন্তু অবকাশ যাপনটা লম্বা হলো না উইলিয়ানের। জাতীয় দল ব্রাজিল থেকে ডাক পড়েছে তার। চোটে নেইমার ছিটকে যাওয়ায় তার জায়গা পূরণে কোপা আমেরিকার দলে সুযোগ পেয়েছেন এই উইঙ্গার।

এবারের কোপা আমেরিকার আয়োজক ব্রাজিল। ঘরের মাঠের আসরে নেইমারকে ঘিরেই স্বপ্ন বুনেছিলেন ব্রাজিলিয়ানরা। কিন্তু প্রতিযোগিতায় নামার সুযোগই পেলেন না প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড। কোপা আমেরিকার প্রস্তুতিতে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে অ্যাঙ্কেলের চোটে পড়েছেন তিনি। ব্রাজিলের ২-০ গোলের জেতার ম্যাচে ২১ মিনিটে তিনি মাঠ ছাড়েন।

চোট থেকে সেরে উঠতে ছয় সপ্তাহের মতো লাগবে নেইমারের। যাতে কোপা আমেরিকা শেষ হয়ে যাওয়া এই ফরোয়ার্ডের জায়গায় ডাকা হয়েছে চেলসি উইঙ্গার উইলিয়ানকে। এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ‘কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে পাওয়া চোটে দল থেকে ছিটকে গেছেন নেইমার। যার জায়গায় ব্রাজিলের কোপা আমেরিকার দলে ডাকা হয়েছে চেলসির উইলিয়ানকে।’

২০১১ সালে সেলেসাও জার্সিতে অভিষেক হওয়া উইলিয়ান ৬৫ ম্যাচে করেছেন ৮ গোল। ২০১৪ সালের ঘরের মাঠের বিশ্বকাপ ও ২০১৮ সালে রাশিয়ার আসরে ব্রাজিলের স্কোয়াডে ছিলেন তিনি। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম