বাফুফে-ইউনিসেফ অনূর্ধ্ব-১৬ ফুটবল শুরু বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৯, ১৯:১৭আপডেট : ১৯ জুন ২০১৯, ১৯:২৩

ফুটবল ফেডারেশনের সংবাদ সম্মেলন মেয়েদের ফুটবল উন্নয়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে চুক্তিবদ্ধ  জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সেই চুক্তির আওতায় দুই সংস্থার যৌথ আয়োজনে বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৬ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ।

৩৯ দলের এই প্রতিযোগিতায় ৬টি গ্রুপের খেলা হবে ৬টি ভেন্যুতে। ৬ গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা দুই গ্রুপ রানার্স-আপকে নিয়ে ঢাকায় হবে চূড়ান্ত পর্বের লড়াই। চূড়ান্ত পর্বে ৮টি দল খেলবে দুই গ্রুপে ভাগ হয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন আর রানার্স-আপ উঠবে সেমিফাইনালে, তারপর ফাইনাল।

চ্যাম্পিয়ন ৫০ হাজার এবং রানার্স-আপ দলের পুরস্কার ২৫ হাজার টাকা। অংশগ্রহণ ফি বাবদ প্রতিটি দল পাবে ১৫ হাজার টাকা করে।

ভবিষ্যতের জন্য প্রতিভা খুঁজে বের করাই এ প্রতিযোগিতার প্রধান লক্ষ্য। বুধবার সংবাদ সম্মেলনে বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সে কথাই জানালেন, ‘এ প্রতিযোগিতায় ইউনিসেফ আমাদের ডেভেলপমেন্ট পার্টনার। প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আমরা প্রতিযোগিতাটি আয়োজন করছি। এখান থেকে বাছাই করা খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী