মেসিকে ব্যর্থ করায় রোমাঞ্চিত তিতে

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০১৯, ১৫:৩৩আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৫:৩৬

কোপা আমেরিকায় এবার মাত্র একটি গোল করেছেন মেসি কোপা আমেরিকায় গত দুইবার শিরোপা হাতছাড়া হয়েছে রানার্স আপ হয়ে। এবার ফাইনালেই ওঠা হলো না আর্জেন্টিনার। আরও একবার লিওনেল মেসিকে খালি হাতে ফিরতে হলো সেমিফাইনালে বিদায় নিয়ে। সুপারক্লাসিকোয় প্রতিপক্ষ অধিনায়ককে ব্যর্থ করতে পারায় রোমাঞ্চিত ব্রাজিল কোচ তিতে।

মঙ্গলবার সেমিফাইনালে ব্রাজিল ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনাকে। গ্যাব্রিয়েল জেসুস ও রবের্তো ফিরমিনোর গোলে এক যুগ পর টুর্নামেন্টের ফাইনালে সেলেসাওরা। ২০০৭ সালের পর ফাইনালে ওঠার আনন্দকে নতুন মাত্রা এনে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে জয়ে। বিশেষ করে ‘ভিনগ্রহের’ মেসিকে থামাতে পারায় উচ্ছ্বসিত তিতে।

এই কোপা আমেরিকায় ব্রাজিলের জালে একবারও জড়ায়নি বল। এরই ধারাবাহিকতায় থিয়াগো সিলভার ডিফেন্স মেসিকে থামানোর অনুভূতি তিতের কাছে অন্যরকম, ‘আমি স্কালোনির সঙ্গে কথা বলেছি, সম্ভবত তিনি আপনাদের (মিডিয়া) সঙ্গে কথা বলার পর। কিন্তু মেসি ভিনগ্রহের একজন। মেসি ব্যতিক্রম। তার মতো একজন খেলোয়াড়কে মাঠে নিষ্ক্রিয় রাখা কঠিন, তাকে আপনি থামাতে পারবেন না।’

মেসিকে ব্যর্থ করতে তিতে অন্য কৌশল নিয়েছেন, ‘দলের গঠনে একটু ভিন্নতা আনতেই হতো। তার খেলা সীমিত করতে আমরা ফিরমিনোকে একটু পেছনে এনে মাঝমাঠের কাছাকাছি নিয়েছি। পাশাপাশি আমাদের গতি বাড়িয়েছি। আমরা গোল করার পর স্বাভাবিকের চেয়ে বল দখলে কম গিয়েছি। কিন্তু আমাদের সক্রিয়তা ছিল।’

ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। বুধবার চিলি ও পেরু খেলবে দ্বিতীয় সেমিফাইনালে। এখন শিরোপা নির্ধারণী ম্যাচের প্রতিদ্বন্দ্বীর অপেক্ষায় আছেন তিতে, ‘এটা আরেকটি ধাপ। আমরা খুশি। আমরা ফাইনালের পথে আরেকটি ধাপ ফেলেছি এবং কাল (বুধবার) আমরা দেখবো প্রতিপক্ষ কে?’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম