চ্যাম্পিয়নদের বিদায় করে ফাইনালে পেরু

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০১৯, ১০:৩৬আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১০:৩৮

চিলির বিপক্ষে একপেশে ম্যাচ জিতলো পেরু কোপা আমেরিকার সেমিফাইনালে ঘটলো অঘটন। গত দুই আসরের চ্যাম্পিয়ন চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ৪৪ বছর পর ফাইনালে উঠলো পেরু।

আগের চার ম্যাচে মাত্র ৩ গোল করা পেরু পোর্তো অ্যালেগ্রেতে ছিল ভিন্ন রূপে। চিলির হ্যাটট্রিক শিরোপার স্বপ্নে তারা শুরুতেই আঘাত করে। ২০ মিনিটে ডান দিক থেকে আন্দ্রে ক্যারিয়োর লম্বা ক্রস ক্রিস্টিয়ান কুয়েভা হেড করেন, ব্যাকপোস্টে দাঁড়ানো এদিনসন ফ্লোরেস দুর্দান্ত ভলিতে করেন লক্ষ্যভেদ।

গোলরক্ষক গ্যাব্রিয়েল আরিয়াসের ভুলে চিলি ১৮ মিনিট পর দ্বিতীয় গোল খায়। একটি লম্বা পাস থেকে ক্যারিয়ো বল পেলে তাকে থামাতে বক্সের বাইরে যান চিলি গোলরক্ষক। অরক্ষিত গোলপোস্টের সুযোগ নিয়ে ক্যারিয়ো ক্রস দেন ইওশিমার ইউতুনকে, যিনি বুক দিয়ে বল ঠেকিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন।

দ্বিতীয়ার্ধে চিলি ঘুরে দাঁড়ানোর সব রকম চেষ্টা করে। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে তারা। একই সঙ্গে পেরু গোলরক্ষক পেদ্রো গায়েসে তিনটি গুরুত্বপূর্ণ সেভে ব্যবধান ২-০ ধরে রাখেন। সব অনিশ্চয়তা দূর করে ইনজুরি সময়ের প্রথম মিনিটে অধিনায়ক পাওলো গুয়েরেরো দলের তৃতীয় গোল করেন। খেলার শেষ মুহূর্তে এদুয়ার্গো ভারগাসের পেনাল্টি ঠেকিয়ে ব্যবধান কমতে দেননি গায়েসে।

১৯৭৫ সালের পর প্রথমবার ফাইনালে উঠলো পেরু। আগামী রবিবার রিও ডি জেনিরোতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিল, যাদের কাছে গ্রুপের শেষ ম্যাচে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রিকার্ডো গারেকার দল। অবশ্য ওই ম্যাচ ভুলে এখন ব্রাজিলের স্বপ্ন ভাঙা যায় কিভাবে সেটাই পরিকল্পনা করতে চান গুয়েরেরো, ‘আমি মনে করি আমরা সবাই ভালো খেলেছি, আমরা নিজেদের উৎসর্গ করেছিলাম। ফাইনালে যাওয়ার যোগ্য আমরা। এখন আমাদের বিশ্রাম প্রয়োজন এবং ব্রাজিলকে নিয়ে ভাবতে হবে। এটা হতে যাচ্ছে খুব কঠিন ফাইনাল।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান