প্রিমিয়ার লিগে ব্রাদার্স ও মুক্তিযোদ্ধার জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৯, ২০:০১আপডেট : ১১ জুলাই ২০১৯, ২০:০৪

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও নোফেল স্পোর্টিং ক্লাবের লড়াই বৃহস্পতিবার প্রিমিয়ার ফুটবল লিগে ব্রাদার্স ইউনিয়ন ২-১ গোলে নোফেল স্পোর্টিং ক্লাবকে এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১-০ গোলে বিজেএমসিকে হারিয়েছে। তবে  বসুন্ধরা কিংস-আরামবাগ ক্রীড়া সংঘের লড়াই প্রবল বৃষ্টিতে ৮ মিনিটের বেশি হতে পারেনি। যেখানে থেমেছিল, শুক্রবার সেখান থেকে শুরু হবে ম্যাচটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৯ মিনিটে মিডফিল্ডার মান্নাফ রাব্বির গোলে এগিয়ে যায় ব্রাদার্স। ৫০ মিনিটে সমতা নিয়ে আসেন নোফেলের মিডফিল্ডার জমিরউদ্দিন। তবে হার এড়াতে পারেনি নবাগত দলটি। ৮০ মিনিটে সুদানের ফরোয়ার্ড জেমস মগার দূরপাল্লার শট জয় এনে দেয় ব্রাদার্সকে।

১৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে ব্রাদার্স। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও গোল গড়ে এগিয়ে থাকায় নোফেলের অবস্থান দশম।

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে প্রথমার্ধে গোল হয়নি। ৮০ মিনিটে কর্নার থেকে হেড করে মুক্তিযোদ্ধার জয়সূচক গোলদাতা জাপানি মিডফিল্ডার ইউসুকে কাতো।

১৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগের অষ্টম স্থানে আছে মুক্তিযোদ্ধা। এক ম্যাচ বেশি খেলে মাত্র ৮ পয়েন্ট সংগ্রহ করা বিজেএমসির অবস্থান সবার নিচে।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বৃষ্টিতে খেলা থামার পর প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেছেন রেফারি। কিন্তু অনুপযুক্ত মাঠে বসুন্ধরা-আরামবাগ ম্যাচ আর শুরু করা যায়নি। তাই পরদিন ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

১৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বসুন্ধরা। এক ম্যাচ বেশি খেলে ২৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আরামবাগ। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী