প্রিমিয়ার লিগে নোফেল ও মুক্তিযোদ্ধার জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৯, ২২:১১আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২২:১১

নোফেল স্পোর্টিং ক্লাবের গোল উদযাপন রবিবার প্রিমিয়ার ফুটবল লিগে জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও নোফেল স্পোর্টিং ক্লাব। মুক্তিযোদ্ধা ২-১ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এবং নোফেল ১-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা-মোহামেডান ম্যাচের তিনটি গোলই হয়েছে বিরতির পর। ৮১ মিনিটে মুক্তিযোদ্ধাকে এগিয়ে দিয়েছেন হাবিবুর রহমান নোলক। ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেছেন আইভরি কোস্টের ফরোয়ার্ড বালো ফামুসা। ইনজুরি সময়ে মালির ফরোয়ার্ড সুলেইমানে দিয়াবাতে একটি গোল ফিরিয়ে দিলেও হার এড়াতে পারেনি মোহামেডান।

একই মাঠে দিনের প্রথম ম্যাচে ফরহাদ মনার লক্ষ্যভেদে মূল্যবান তিনটি পয়েন্ট ঘরে তুলেছে নোফেল।

চারটি দল ২৩টি করে ম্যাচ খেলেছে। মুক্তিযোদ্ধা ২৬ পয়েন্ট নিয়ে সপ্তম, চট্টগ্রাম আবাহনী ২৪ পয়েন্ট নিয়ে অষ্টম, মোহামেডান সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে নবম এবং নোফেল ১৯ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে। চারটি দলেরই আর একটি করে ম্যাচ বাকি।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান