এমবাপের আশা, নেইমার পিএসজিতে থাকবেন

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০১৯, ১৭:১৬আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৭:৪৮

এমবাপে ও নেইমার নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জনে মুখ খুললেন ক্লাব সতীর্থ কাইলিয়ান এমবাপে। বিশ্ব জয়ী ফরোয়ার্ড চান, পার্ক দে প্রিন্সেসে থেকে যাবেন ব্রাজিলিয়ান তারকা।

গত মৌসুম শেষ হওয়ার পর থেকে শোনা যাচ্ছে, নেইমার আবার ফিরছেন স্প্যানিশ ফুটবলে। জোর গুঞ্জন, বার্সেলোনায় আবার মেসি-সুয়ারেসদের সঙ্গে খেলবেন তিনি। তার সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের নামও।

মিডিয়ায় ছড়িয়ে পড়া এসব খবরের মধ্যেই বৃহস্পতিবার পিএসজির অনুশীলনে দেখা গেছে নেইমারকে। শনিবার রেনের বিপক্ষে ট্রফি দেস চ্যাম্পিয়নসের খেলা। অবশ্য নিষেধাজ্ঞায় এই ম্যাচ খেলতে পারবেন না ব্রাজিলিয়ান স্ট্রাইকার। তারপরও সতীর্থদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। এমবাপে জানালেন, হাস্যোজ্জ্বল নেইমারকে দেখা গেছে অনুশীলনে।

চীনের শেনঝেনে এই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ফ্রান্সের তরুণ ফরোয়ার্ড বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারকে থেকে যাওয়ার আহ্বান জানিয়েছেন, ‘আমি চাই, সে এখানেই থাকুক। এই পরিস্থিতি নিয়ে আমি কী ভাবছি সেটা তাকে বলেছি। গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় সে এবং আমার চাওয়া সে এখানেই থাকবে।’

ট্রেনিংয়ে নেইমারকে স্বতঃস্ফূর্ত দেখে আশাবাদী এমবাপে, ‘সবসময় যেমন থাকে, তেমনই ছিল নেই। একেবারে দারুণ।’ একই কথা শোনা গেলো প্রধান কোচ থোমাস টাখেলের কণ্ঠে, ‘যখন নেইমার অনুশীলন করছিল, তখন স্বাচ্ছন্দ্যে ছিল। সবসময়ের মতো অনেক সামর্থ্যবান লাগছিল তাকে। সে হাসছিল, এটা ভালো ব্যাপার।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের