গত মৌসুমে সবচেয়ে দাম দিয়ে ডিফেন্ডার কেনার নতুন রেকর্ড গড়েছিল লিভারপুল। এক মৌসুম যেতেই তাদের সরিয়ে রেকর্ডটা নিজেদের করে নিলো চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। ৮০ মিলিয়ন পাউন্ডে (৮৭ মিলিয়ন ইউরো) ‘রেড ডেভিলস’ দলে ভিড়িয়েছে ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ারকে।
অনেকদিন ধরেই চলছিল লিস্টার সিটির সঙ্গে আলোচনা চলছিল ম্যানইউ। অবশেষে শুক্রবার লিস্টারের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাবটি।
২৬ বছর বয়সী ডিফেন্ডার এবারের গ্রীষ্মের দলবদলে ম্যানইউয়ের তৃতীয় সই করা খেলোয়াড়, এর আগে অ্যারন ওয়ান-বিসাকা ও ড্যানিয়েল জেমসকে যথাক্রমে ক্রিস্টাল প্যালেস ও সোয়ানসি সিটি থেকে দলে এনেছে তারা।
ম্যাগুইয়ারকে দলে আনতে ম্যানইউয়ের খরচ হচ্ছে ৮০ মিলিয়ন পাউন্ড। যাতে গত মৌসুমে ভারগিল ফন ডাইককে আনতে লিভারপুলের গড়া ৭৫ মিলিয়ন ইউরোর রেকর্ড ভাঙলো ‘রেড ডেভিলস’। ম্যাগুইয়ারের আগে ফন ডাইকই ছিলেন বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার।
২৬ বছর বয়সী ম্যাগুইয়ার ২০১৭ সালে হাল সিটি থেকে যোগ দেন লিস্টারে। রক্ষণে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ২০১৮ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াডেও সুযোগ পেয়েছিলেন। লিস্টারের জার্সিতে গত মৌসুটাও দারুণ কেটেছিল তার। লিস্টারের জার্সিতে প্রিমিয়ার লিগের ৬৯ ম্যাচে তার ৫ গোল। বিবিসি







