শেখ কামাল ক্লাব কাপ শুরু ১৯ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৯, ২০:৩৫আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২০:৪৬

শেখ কামাল ক্লাব আয়োজন নিয়ে সভা শেষে কথা বলছেন কাজী সালাউদ্দিন চূড়ান্ত হলো শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের তৃতীয় আসরের দিনক্ষণ। ৮ দল নিয়ে আগামী ১৯ অক্টোবর শুরু হবে এই প্রতিযোগিতা, শেষ হবে ৩০ অক্টোবর। সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে।

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস সহ প্রতিযোগিতায় বাংলাদেশের তিনটি ক্লাব অংশ নিচ্ছে- ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনী। এছাড়া ভারতের দুই জায়ান্ট ইস্ট বেঙ্গল ও মোহনবাগান খেলবে। গত আসরের চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টও অংশ নেবে শিরোপা অক্ষুণ্ন রাখার মিশনে। দেশের বাইরের আরও দুটি দলের খেলার কথা আছে।

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিফ পেট্রন করা হয়েছে। এছাড়া অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে আয়োজক কমিটির চেয়ারম্যান করে ১৭ সদস্যের সাংগঠনিক কমিটিও গঠন করা হয়েছে।

রবিবার বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সভা করেন স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর দুই শীর্ষ কর্মকর্তা। সভা শেষে ক্লাব মহাসচিব শামসুল হক চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা দক্ষিণ এশিয়ার শীর্ষ ক্লাবগুলোকে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া অন্য দেশের দলও থাকবে।’

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ব্যস্ত সূচির কথা তুলে ধরে বলেছেন, ‘আমাদের সামনে ব্যস্ত সূচি। এরই মধ্যে ঘরোয়া ও আন্তর্জাতিক খেলাগুলো সমন্বয় করে এই প্রতিযোগিতা আয়োজন করতে হচ্ছে। শেখ কামাল ক্লাব কাপের পরই আমরা নভেম্বরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল আয়োজন করবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক
নেপালে ভূমিকম্প নয়, কম্পন অনুভূত হয়েছে ভূমিধস থেকেই: ইউএসজিএস
নেপালে ভূমিকম্প নয়, কম্পন অনুভূত হয়েছে ভূমিধস থেকেই: ইউএসজিএস
চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪
চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪
কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেললো যুবক, বমি করিয়ে উদ্ধার
কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেললো যুবক, বমি করিয়ে উদ্ধার
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির