‘মেসির মতো কাউকে পাওয়া অসম্ভব’

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৭

বার্সেলোনার জার্সিতে মেসি ও ফাব্রেগাস লা মাসিয়ায় একসঙ্গে বেড়ে উঠেছেন, পরে বার্সেলোনার মূল দলেও সতীর্থ হিসেবে খেলেছেন তারা। তাছাড়া লিওনেল মেসি ও সেস্ক ফাব্রেগাসের বন্ধুত্বটাও দারুণ। খুব কাছ থেকে মেসিকে দেখার অভিজ্ঞতা থেকে ফাব্রেগাসের ঘোষণা, আরেকজন মেসিকে পাওয়া অসম্ভব।

বার্সেলোনায় মেসির সঙ্গে তিন মৌসুমে খেলেছেন ফাব্রেগাস। ওই সময়ে আর্জেন্টাইন তারকা দুইবার জিতেছেন ব্যালন ডি’অর। ব্যক্তিগত অর্জনের খাতায় একের পর এক প্রাপ্তি যোগ হওয়ায় মেসির সঙ্গে খেলতে পেরে নিজেকে গর্বিত মনে করেন ফাব্রগাস। ভবিষ্যতে মেসির মতো কাউকে দেখার সম্ভাবনা দেখেন না এই মোনাকো মিডফিল্ডার।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’কে ফাব্রেগাস বলেছেন, ‘আমার কাছে মনে হয় এটা (মেসির মতো কাউকে পাওয়া) একরকম অসম্ভব। আমরা রোনালদো ও রোনাদিনহোকে দেখেছি, দুর্দান্ত খেলোয়াড় তারা। কিন্তু ১৫ বছর ধরে সেরা হলো মেসি। ও নিজের ১৭তম মৌসুম খেলছে, সেই ১৮ বছর বয়সী থেকে সে সেরা।’

সঙ্গে যোগ করেছেন, ‘আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি সেটা বিশ্বাস করতে পারবেন না। প্রত্যেক তিন দিন অন্তর সে গোল করছে। আর্জেন্টিনার হয়ে খেলতে উড়াল দিচ্ছে, এরপর বিমানে করে ফিরে এসে করছে হ্যাটট্রিক… এটা মোটেও স্বাভাবিক বিষয় নয়, বিশ্বাস করুন আমাকে।’

ইনজুরির কারণে মেসির সঙ্গে ঠিকঠাক খেলতে না পারার হতাশা আছে স্প্যানিশ এই তারকার, ‘আরও বেশি সময় মেসির সঙ্গে খেলতে পারলে ভালো লাগতো। কিছুটা দুর্ভাগ্য ছিল আমার। প্রথম মৌসুমে একসঙ্গে দারুণ খেলেছি। কিন্তু পরের দুই মৌসুমে ইনজুরির কারণে নিজের সেরাটা দিতে পারিনি।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম