ফিফা বর্ষসেরা: সালাহকে ভোট দিলেও তালিকায় নেই মিশরের নাম!

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০১

মিশরের জার্সিতে মোহাম্মদ সালাহ মোহাম্মদ সালাহর ফুটবল শৈলীতে মুগ্ধ গোটা বিশ্ব। তার দেশ মিশর থেকে ফিফা বর্ষসেরায় লিভারপুল ফরোয়ার্ড ভোট পাবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু না। ভোট পাওয়া তো দূরে থাক, ফিফা বর্ষসেরার ভোটের তালিকায় নামই নেই মিশরের অধিনায়ক ও কোচের!

যদিও মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (ইএফএ) দাবি, তাদের অধিনায়ক ও কোচ দুজনই ভোট দিয়েছেন ফিফা বর্ষসেরায়। কিন্তু তালিকায় তাদের নাম না থাকায় এখন ফিফার কাছে এর ব্যাখা চাইবে ইএফএ। এজন্য ফিফা বরাবর চিঠি দিচ্ছে তারা।

ইএফএ’র দাবি, মিশরের ভারপ্রাপ্ত কোচ শাউকি ঘারিব ও অধিনায়ক আহমেদ এলমোহাম্মদী দুজনই সালাহকে ভোট দিয়েছেন। কিন্তু তাদের কারও ভোটই গণনা করা হয়নি। ফিফা থেকে প্রকাশিত সব দেশের খেলোয়াড় ও কোচের ভোট দেওয়ার তালিকায় পাওয়া যায়নি মিশরের নাম।

এবারের ফিফা বর্ষসেরা জিতেছেন লিওনেল মেসি। মিলানের জমকালো অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কার ওঠার পর সালাহ তার টুইটার অ্যাকাউন্ট থেকে ‘মিশর’ লেখা ফেলে দিয়েছেন। এখন তার প্রোফাইলে শুধু লেখা ‘ফুটবলার ফর লিভারপুল এফসি’।

একই সঙ্গে একটি টুইটও পোস্ট করেছেন। যেখানে লিভারপুল ফরোয়ার্ড লিখেছেন, ‘তারা যতই মিশর ও মিশরের মানুষের প্রতি আমার ভালোবাসা পাল্টে ফেলার চেষ্টা করুক না কেন, সফল হবে না।’ বিবিসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান