বসনিয়াকে হারালো নাইজেরিয়া

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০১৪, ২০:১২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৫

স্পোর্টস ডেস্ক ॥ বসনিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পেল নাইজেরিয়া। এই জয়ের ফলে ‘এফ’ গ্রুপ থেকে নকআউট পর্বে খেলার পথ সুগম হয়েছে নাইজেরিয়ার। বাংলাদেশ সময় রবিবার ভোর ৪টায় ব্রাজিলের কুইয়াবায় অ্যারিনা প্যান্তানাল স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। ম্যাচের ২৯ মিনিটে পিটার ওদেমউইঙ্গির করা গোলে এগিয়ে যায় নাইজেরিয়া। শেষ পর্যন্ত ওই এক গোলে জয় পায় দলটি। নকআউট পর্বে খেলার আশা জাগিয়ে রাখতে জয়ের মিশন নিয়েই এই ম্যাচে মাঠে নামে দু'দল। ইতোমধ্যে এই গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই ম্যাচ শেষে নাইজেরিয়ার সংগ্রহ ৪ পয়েন্ট। আর্জেন্টিনার বিপক্ষে হারলেও প্রথম ম্যাচে নাইজেরিয়ার সঙ্গে ড্র করে ইরানের সংগ্রহে আছে ১ পয়েন্ট। এতে নকআউট পর্বে খেলার পথ একেবারে বন্ধ হয়ে যায়নি এশিয়ার দেশটির। গ্রুপ পর্বে নাইজেরিয়ার শেষ ম্যাচের প্রতিপক্ষ আর্জেন্টিনা। অন্যদিকে ইরান তাদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বসনিয়ার।

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি