ক্লোসার গোলে জার্মানির ড্র

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০১৪, ২০:১৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৬

তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র-তেই সন্তুষ্ট থাকতে হলো ঘানাকে। ২-১ গোলে এগিয়ে থাকার পর ক্লোসার গোলে কপাল পুড়ে ঘানার। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা মিরোস্লাভ ক্লে‌‌‌াসার গোলে পিছিয়ে পড়া জার্মানি খেলায় সমতা আনে জার্মানরা। এরপর অনেক আক্রমন করলেও গোলের দেখা পায়নি জার্মানি। ‘জি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের ফোর্তালেজায় রাত একটায় মুখোমুখি হয়েছে এ দু’দল। প্রথমার্ধে কোনও দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন মারিও গোটজে (১৯)। ৫৪ মিনিটে পাল্টা আক্রমণে ঘানার আন্ড্রে আইউ হেড থেকে গোল করে দলমে সমতায় ফেরান। কয়েক মিনিট পর দুর্দান্ত আরেকটি গোল করে দলকে এগিয়ে নেন ঘানার আসামোয় গায়ান (৩)। মিরোস্লাভ ক্লোসা এ গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোল করা ব্রাজিলের রোনাল্ডোকে ছুঁয়ে ফেললেন। আজকের গোল নিয়ে ক্লোসার বিশ্বকাপে গোল সংখ্যা ১৫। রোনাল্ডোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক ক্লোসা। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জার্মানি ৪-০ গোলে পর্তুগালকে এবং যুক্তরাষ্ট্রের কাছে ২-১ গোলে হেরেছিল ঘানা।

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম