শুরু হলো বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৯, ২০:০৫আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২০:০৫

শুরু হলো বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) আয়োজনে এবং স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার শুরু হয়েছে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল। 

ফুটবল ফেডারেশনের আর্টিফিশিয়াল টার্ফে উদ্বোধনী দিনে আটটি ম্যাচের মধ্যে চারটি পরিচালনা করেন নারী রেফারি তাহমিনা, শাবনূর ও সুমাইয়া।

প্রথম দিনে জাগো নিউজ ৬-০ গোলে নিউজ টোয়েন্টিফোরকে, বাংলাভিশন ১-০ গোলে দীপ্ত টিভিকে, ডেইলি স্টার একই ব্যবধানে ডিবিসিকে, মাছরাঙা টেলিভিশন ৩-১ গোলে দৈনিক সংবাদকে, বৈশাখী টেলিভিশন ৩-০ গোলে ইটিভিকে এবং সমকাল ৫-১ গোলে সময় টেলিভিশনকে হারিয়েছে।

এছাড়া বিটিভি-চ্যানেল টোয়েন্টিফোর এবং বাংলাদেশ প্রতিদিন-গাজী টেলিভিশন ড্র করেছে। দুটি ম্যাচেরই ফল ১-১।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিফার হেড অব টেকনিক্যাল ডেভেলপমেন্ট সার্ভিস য়ুর্গ নেপফার, ফিফার দক্ষিণ এশিয়া অঞ্চলের টেকনিক্যাল কনসালটেন্ট চোকি নিমা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, স্কয়ার টয়লেট্রিজের মার্কেটিং এক্সিকিউটিভ সাফি আবেদীন এবং বিএসজেএ সভাপতি মোতাহের হোসেন মাসুম।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান