এখনও ক্লপের সেরা ডিফেন্ডার ফন ডাইক

স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর ২০১৯, ২১:৫৬আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২১:৫৬

ক্লপের সঙ্গে ফন ডাইক নাপোলির কাছে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ শুরু করে লিভারপুল। বিতর্কিত পেনাল্টিতে প্রথমবার পিছিয়ে পড়ে চ্যাম্পিয়নরা। পরের গোল তারা হজম করে ভার্জিল ফন ডাইকের হাস্যকর ভুলে। এরপরও ডাচ ডিফেন্ডারের ওপর আস্থা হারাচ্ছেন না কোচ ইয়ুর্গেন ক্লপ।

সান পাওলোতে দুটি গোলই হয়েছিল শেষ ১০ মিনিটে। দ্রিয়েস মের্টেন্স ও ফের্নান্দো লরেন্তের লক্ষ্যভেদে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে ইতালিয়ান জায়ান্টরা। এই হারে বুধবার দ্বিতীয় ম্যাচে সলজবুর্গের বিপক্ষে কিছুটা চাপে থাকছে লিভারপুল। ক্লপ জানালেন, কেবল এক ম্যাচ দিয়ে কারও পারফরম্যান্স মূল্যায়ন করার পক্ষে তিনি নয়। ফন ডাইকের ওপর আগের মতোই বিশ্বাস আছে তার।

এখনও কি ফন ডাইককে বিশ্ব সেরা মনে করেন? উয়েফা বর্ষসেরা খেলোয়াড়কে নিয়ে করা এই প্রশ্নে ক্লপের সোজাসাপ্টা জবাব, ‘আমি এখনও তেমনটা মনে করি। আমার সব ডিফেন্ডারকে নিয়ে আমি খুশি। কিন্তু হ্যাঁ, সে (ফন ডাইক) এই মুহূর্তে সেরা।’

নাপোলির মাঠে হেরেও আত্মবিশ্বাস ‍চূর্ণ হয়নি দলের। প্রিমিয়ার লিগে শতভাগ সাফল্য বজায় থাকলেও এবার চ্যাম্পিয়নস লিগে জয়ের ধারায় ফিরতে চান ক্লপ, ‘নাপোলিকেও লিভারপুলে আসতে হবে, এখনই সবকিছু চূড়ান্ত হয়নি। আমরা ম্যাচটা হেরে গেছি, এটাই হলো ব্যাপার। আমাদের জিততে শুরু করতে হবে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম