ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০১৪, ১৭:৪৭আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৭:৫৩

1 বিশ্বকাপে ক্যামেরুনের ৭ খেলোয়াড়ের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচকে ঘিরেই ছোড়া হয়েছে অভিযোগের তির। ওই ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-০ গোলে হেরেছে ক্যামেরুন। সম্প্রতি সিঙ্গাপুর থেকে ধৃত এক জুয়ারিকে জিজ্ঞাসাবাদ করে ম্যাচ গড়াপেটার এই তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে জার্মান এক পত্রিকা। এর ভিত্তিতে ক্যামেরুনের ৭ খেলোয়াড়ের বিরুদ্ধে অানুষ্ঠানিক তদন্ত করার ঘোষণা দিয়েছে ক্যামেরুন ফুটবল কর্তৃপক্ষ। ইতোমধ্যে দেশটির ফুটবল ফেডারেশন এখন তাদের গ্রুপ ম্যাচগুলোতে খেলোয়াড়দের গতিবিধি বিশ্লেষণ করছে। এ বিষয়ে সোমবার এক বিবৃতিতে ক্যামেরুন ফুটবল ফেডারেশন জানায়, ২০১৪ সালের বিশ্বকাপের প্রথম পর্বের সব খেলায় বিশেষ করে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে ক্যামেরুনের খেলোয়াড়দের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। অামরা শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। অপরদিকে এ বিষয়ে এখনও অানুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি ফিফা। তবে সংস্থাটির গভর্নিং বডির একজন কর্মকর্তা বলেছেন, 'যে কোনও অনিয়মের সঙ্গে ফিফা কোনও অাপোষ করবে না।'

/এসএম/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম