জার্মানির ঘাম ঝরানো জয়

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০১৪, ১৮:০৫আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৮:০৮

. ১৯৮২ সালে বিশ্বকাপে প্রথম জার্মানির মুখোমুখি হয় আলজেরিয়া। সেবার ২-১ গোলে জার্মানির বিরুদ্ধে চমকপ্রদ জয় পায় আলজেরিয়া। আজ আলজেরিয়াকে একই ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গেলো জার্মানি। খেলায় বেশ বেগ পেতে হয়েছে জার্মানদের। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। নির্ধারিত ৯০ মিনিটের শতাংশ সময়ই বলের দখল ছিল জার্মানির কাছে। আলজেরিয়ার গোলপোস্ট লক্ষ্য করে ২৬টি শট নিয়েছিলেন জার্মান ফুটবলাররা। কিন্তু বারবার আলজেরীয় গোলরক্ষক রাইস এতবোলহির দুর্ভেদ্য দেয়ালে ঠেকে যায় জার্মানি। অতিরিক্ত সময়ে এসে দেড় মিনিটের মধ্যে আলজেরিয়ার জালে বল পাঠান জার্মানির আন্দ্রে শুরলে। এরপর খেলা শেষ মিনিটে ওজিল আরেকটি গোলে করে জার্মানদের জয় নিশ্চিত করেন। তবে খেলার একেবারে শেষ মুহূর্তে একটি গোল করে আলজেরিয়া। ফলে জার্মানরা ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। এ জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে ইউরোপের আরেক ফুটবল পরাশক্তি ফ্রান্সের মুখোমুখি হবে জার্মানি।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম