পয়েন্ট পেয়ে খুশি বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ২২:৫৮আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০০:০৪

জেমি ডে (ফাইল ছবি) ভারতের কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট হারালো বাংলাদেশ। তবে পয়েন্ট হারানোর চেয়ে পাওয়াতেই খুশি কোচ জেমি ডে।

৪২ মিনিটে সাদ উদ্দিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু ৮৯ মিনিটে আদিল খানের গোলে স্বপ্ন ভেঙে যায় তাদের। তবু ১-১ গোলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকছে তারা। শক্তির ব্যবধানে ভারত এগিয়ে থাকলেও তাদের সঙ্গে লড়াই করেছে বাংলাদেশ। তাতে কলকাতার সল্টলেকে ১ পয়েন্ট নিতে পেরে খুশি কোচ।

গত বছরের মে মাসে ইংলিশ কোচ দায়িত্ব নেন বাংলাদেশের। দায়িত্ব নিয়েই আমূল পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এই ম্যাচ থেকে অন্তত একটি পয়েন্ট প্রত্যাশা করেছিলেন। তার সেই প্রত্যাশা পূরণ হয়েছে। তাই ম্যাচ শেষে জেমির কণ্ঠে উচ্ছ্বাস, ‘খেলোয়াড়রা দুর্দান্ত খেলেছে। গোলের সুযোগ পেয়ে গোলও আদায় করেছে। তবে শেষের দিকে লিড ধরে রাখা যায়নি। তবে আমরা পয়েন্ট পেয়েছি, এতেই ভালো লাগছে।’

এই ড্র দলকে আরও উজ্জীবিত করবে বিশ্বাস কোচের, ‘ট্যাকটিকালি খেলে দল জিতেছে। এই ড্রতে দল আরও উজ্জীবিত। সামনে আমরা আরও ভালো ফল করবো।’

নিজেদের মাঠে ড্র করে ভারতের ক্রোয়েট কোচ ইগর স্তিমাচ হতাশ। দিনটি যে তাদের ছিল না তা অকপটে স্বীকার করেছেন, ‘আসলে দিনটি আমাদের ছিল না। গোলের সুযোগ পেয়েও একাধিক গোল হয়নি। সামান্য ভুলের কারণে গোল হজম করেছি। তবে বাংলাদেশ ভালো খেলেছে।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান