জয়রথ ছুটছে বাংলাদেশের কিশোর ফুটবলারদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৯, ২০:১৪আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২০:১৭

বাংলাদেশের কিশোর ফুটবলারদের গোল উদযাপন কম্বোডিয়া ম্যাচে মইনুল ইসলাম পেয়েছিল জোড়া গোল। ছন্দ ধরে রেখে দ্বিতীয় ম্যাচেও জোড়া লক্ষ্যভেদ করেছে এই মিডফিল্ডার। তাতে উয়েফা অ্যাসিস্ট অনূর্ধ্ব-১৬ ডেভেলপমেন্ট ফুটবলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শুক্রবার ফ্যারো আইল্যান্ডসকে হারিয়েছে তারা ৩-১ গোলে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ম্যাচে চমৎকার ফুটবলের প্রদর্শনী ছিল বাংলাদেশের কিশোরদের। আগের ম্যাচের মতো ফ্যারো আইল্যান্ডস ম্যাচেও জয়ের নায়ক মইনুল। তার প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের দুই গোলের সঙ্গে ৭৯ মিনিটে পলাশ আহমেদ নোভার লক্ষ্যভেদে সহজ জয় পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

২৬ মিনিটে মইনুলের লক্ষ্যভেদে এগিয়ে যায় বাংলাদেশ। ওই গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। বিরতির পর অবশ্য সুবিধা করতে পারেনি তারা। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও লক্ষভেদ করতে ব্যর্থ হয়। এর মধ্যেই স্বাগতিকদের হতাশ করে ৭৩ মিনিটে সমতায় ফেরে ফ্যারো আইল্যান্ডস। ডিফেন্ডার মুরিটস মোর বিসগার্ডের গোলে পয়েন্ট হারানোর শঙ্কা জন্মে বাংলাদেশ ক্যাম্পে।

যদিও সেই শঙ্কা উড়িয়ে দিতে বেশি সময় লাগেনি। ৭৯ মিনিটে বাংলাদেশ আবার এগিয়ে যায় ফরোয়ার্ড পলাশ জাল খুঁজে পেলে। আর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে স্বাগতিকদের জয় নিশ্চিত হয় মইনুল দ্বিতীয়বার স্কোরশিটে নাম তুললে।

টানা দুই ম্যাচ জেতা বাংলাদেশ লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে। ২০ অক্টোবরের ম্যাচটিও হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম