শেখ কামাল ক্লাব কাপের সূচিতে পরিবর্তন

তানজীম আহমেদ, চট্টগ্রাম থেকে
২৭ অক্টোবর ২০১৯, ১৮:৩১আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১৮:৩১

শেখ কামাল ক্লাব কাপের সূচিতে পরিবর্তন শেখ কামাল আান্তর্জাতিক ক্লাব কাপের দুটি সেমিফাইনালই হওয়ার কথা ছিল সোমবার, আর ফাইনাল বুধবার। তবে টুর্নামেন্টের সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে।

একদিনে নয়, দুটি সেমিফাইনাল হবে দুই দিনে। সোমবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে টুর্নামেন্টের আয়োজক চট্টগ্রাম আবাহনী ও ভারতের গোকুলাম কেরালা এফসি। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মোহনবাগানের প্রতিপক্ষ মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসি।

ফাইনালও পিছিয়ে গেছে একদিন। বুধবারের পরিবর্তে শিরোপা লড়াই হবে বৃহস্পতিবার।

সূচি পরিবর্তন প্রসঙ্গে টুর্নামেন্টের কো-অর্ডিনেটর শাকিল মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সূচি পরিবর্তনের অন্যতম কারণ, দর্শকরা যেন আলাদা দিনে দুটি সেমিফাইনাল উপভোগ করতে পারে। এছাড়া এএফসির (এশিয়ান ফুটবল কনফেডারেশন) কিছু বাধ্য-বাধকতা আছে। দুটি সেমিফাইনাল একদিনে করতে হলে প্রথম ম্যাচের সময় অনেক এগিয়ে আনতে হতো। তাই আমরা আলাদা দিনে করছি। যে কারণে ফাইনালও একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম