আইজিপি কাপ ফুটবলে ডিএমপি চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৯, ১৯:৫৩আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১৯:৫৭

ট্রফি নিয়ে বিজয়ীদের উচ্ছ্বাস আইজিপি কাপ ফুটবলের শিরোপা জিতেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দল। শনিবার রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনালে ডিএমপি ২-১ গোলে হারিয়েছে সিলেট রেঞ্জ দলকে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এসময় তিনি বলেন, ‘ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের গৌরবময় ঐতিহ্য রয়েছে। এ ঐতিহ্য ধরে রাখতে হবে, নিজেদের মধ্যে প্রতিযোগিতা বাড়াতে হবে, নিয়মিত অনুশীলন করতে হবে। প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়েই কৃতি খেলোয়াড় বেরিয়ে আসবে। আপনাদের খেলা দেখে অন্যরা অনুপ্রাণিত হবে।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ও বাংলাদেশ পুলিশ ফুটবল পরিষদের সভাপতি ড. বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ স্টাফ কলেজের রেক্টর শেখ মুহাম্মদ মারুফ হাসান, সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ কামরুল আহসান এবং বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সদস্যরা।

/জেইউ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের