নেপালের কাছে হেরে ফাইনালের আশা শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৯, ২০:২৩আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২০:২৪

একটি আক্রমণ রুখে দিলেন নেপালের গোলকিপার ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে ফুটবল ফেডারেশনের তরফে দারুণ ঘোষণা—নেপালকে হারাতে পারলেই ৪০ হাজার ডলার বোনাস পাবে বাংলাদেশ দল। কিন্তু এমন প্রণোদনা কোনও কাজেই এলো না। নেপালের কাছে ১-০ গোলে হেরে এসএ গেমস ফুটবলের সোনা জয়ের আশা শেষ বাংলাদেশের।

ভারত-পাকিস্তানের অনুপস্থিতিতে শিরোপা জয়ের ভালো সুযোগ ছিল এবার। কিন্তু জেমি ডে’র শিষ্যরা দেশের ফুটবল-ভক্তদের আশা পূরণে ব্যর্থ।

৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া বাংলাদেশের হাতে উঠেছে ব্রোঞ্জ। লিগ পর্বে সবার ওপরে থাকা স্বাগতিক নেপালের সংগ্রহ ১০ পয়েন্ট। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভুটান। আগামী মঙ্গলবার ফাইনালে ‍মুখোমুখি হবে দুই দল।

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শুরু থেকেই বাংলাদেশ ছিল আক্রমণাত্মক। কিন্তু অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলেছেন ফরোয়ার্ডরা। রবিউলের লম্বা থ্রো-ইন আর কর্নার সুযোগ তৈরি করলেও নেপালের গোলকিপার আর ডিফেন্ডারদের দৃঢ়তায় গোল পায়নি লাল-সবুজ দল।

১০ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল খেয়ে বসে বাংলাদেশ। সুজল শ্রেষ্ঠার কাটব্যাক থেকে প্লেসিং শটে গোল করেন সুনীল বল। গোলকিপার আনিসুর রহমান জিকো ঝাঁপিয়ে পড়েও সর্বনাশ রুখতে পারেনি।

৬ মিনিট পর সমতা ফেরানোর ভালো সুযোগ এসেছিল। কিন্তু রবিউলের থ্রো-ইন থেকে সাদ উদ্দিনের শট নেপালের এক ডিফেন্ডারের পায়ে লেগে কর্নার হয়ে যায়। বিরতির আগে নেপালের গোলকিপারকে তেমন কঠিন পরীক্ষায় ফেলতে পারেননি জামাল-জীবনরা।

বিরতির পর দুই দলই কয়েকটি সুযোগ পেয়েছে। ৫৬ মিনিটে সুনীলের শট সাইড বার ঘেঁষে বেরিয়ে গেলে ব্যবধান দ্বিগুণ করতে পারেনি নেপাল। চার মিনিট পর বক্সের ভেতর থেকে লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে বাংলাদেশকে হতাশ করেন ইব্রাহিম। ৬৪ মিনিটে কর্নার থেকে নেপালের সুজল শ্রেষ্ঠার হেড চলে যায় পোস্টের বাইরে।

শেষ দিকে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। কিন্তু গোলের দেখা মেলেনি। বরং ইনজুরি সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান অধিনায়ক জামাল ভূঁইয়া। সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় শিরোপার আশাও।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি