নিষেধাজ্ঞা মেনে নিয়েছে রিয়াল

বাংলা ট্রিবিউন রিপোর্ট॥
১২ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ০৪:০৫

2338672 কোপা দেল রে টুর্নামেন্ট থেকে বহিষ্কারাদেশ মেনে নিয়েছে রিয়াল মাদ্রিদ। কাদিজের বিপক্ষে কোপা দেল রে'র ম্যাচে নিষেধাজ্ঞা থাকা সত্বেও রাশিয়ান তারকা ডেনিস চেরিসেভকে মাঠে নামানোর দায়ে কোপা দেল রে থেকে নিষিদ্ধ করা হয় রিয়াল মাদ্রিদকে।

নিষিদ্ধ হওয়ার পর রিয়াল মাদ্রিদ রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এ আপিল করে। তবে দুই দফায়ই তাদের আপিল খারিজ হয়ে যায়।

দুই দফা হেরে যাওয়ার পর অবশেষে ক্লাব কর্তৃপক্ষের বোধোদয় হয়েছে। কোপা দেল রে থেকে ছাঁটাই হওয়ার বিষয়টি মেনে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এই নিষেধাজ্ঞার বিবিবৃতিতে বলা হয়, ‘ক্লাব ট্রাইব্যুনালের সিদ্ধান্তের প্রতি সম্মান জানাচ্ছে। তার মানে, দ্বিতীয় লেগের খেলাটি আর হচ্ছে না। রিয়াল মাদ্রিদ তার সমর্থকদের টিকেটের অর্থ দ্রুত সময়ের মধ্যে ফেরত দেওয়ার ঘোষণা দিচ্ছে।'পক্ষে আর আপিল করবে না বলে জানিয়েছেন ক্লাবকর্তারা। এক বিবৃতিতে ক্লাবটি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম