এমএসএন'কে ছাড়াই বার্সার বিশাল জয়

স্পোর্টস রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৫, ১০:০৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ২১:৩৭

samper-alves-munir-barcelona লিওনেল মেসি বিশ্রামে, আক্রমণভাগের অন্য দুই তারকা নেইমার ও লুইস সুয়ারেজও বেঞ্চে। রক্ষণ ও মাঝ মাঠেরও নিয়মিত চার জন ছিলেন না। তাতে অদম্য বার্সেলোনার বিধ্বংসী রূপ এতটুকুও ফিকে হয়নি। সান্দ্রো রামিরেসের হ্যাটট্রিকে ভিয়ানোভেন্সকে ৬-১ গোলে উড়িয়ে কোপা দেল রের শেষ ষোলোতে উঠেছে গতবারের চ্যাম্পিয়নরা।
রামিরেসের হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল করেন মুনির এল হাদ্দাদি, অন্যটি দানি আলভেসের। ভিয়ানোভেন্সের মাঠে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল করেছিল বার্সা।
ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচের চার মিনিটে সমর্থকদের উল্লাসে ভাসান আলভেস। ৩০ গজ দূর থেকে বিদ্যুৎ গতির কোনাকুনি এক শটে বল জালে জড়ান ব্রাজিলের এই ডিফেন্ডার।
২১তম মিনিটে রামিরেসের প্রথম গোলটি করেন। এতে অবশ্য বড় ভূমিকা ছিল গোলরক্ষকের ভুল। এক সতীর্থের বাড়ানো ব্যাকপাস পেয়ে তাকেই ফিরতি পাস দিয়েছিলেন স্প্যানিশ গোলরক্ষক হোসে ফুয়েনতেস। মাঝপথে বল ধরে দারুণ কোনাকুনি শটে স্কোরলাইন ২-০ করেন রামিরেস।
২৯তম মিনিটে একটি গোল শোধ করে লড়াই জমানোর আভাস দেন ভিয়ানোভেন্সের হুয়ানফ্রান। ৩২ তম মিনিটে ডি বক্সের মধ্যে থেকে নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-১ করেন রামিরেস। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

খেলার ৫১তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয়টাও নিশ্চিত করে ফেলেন এল হাদ্দাদি। ৬৯তম মিনিটে সহজ এক গোলে হ্যাটট্রিক পূরণ করেন রামিরেস। এর সাত মিনিট পর এল হাদ্দাদির দ্বিতীয় গোলেও দারুণ অবদান ছিল রামিরেসের। তার ব্যাকহিল করে বাড়ানো বল ধরেই ফাঁকা জালে লক্ষভেদ করেন ২০ বছর বয়সী এল হাদ্দাদি।

গোলবন্যার এই ম্যাচে বেঞ্চে থাকা নেইমার আর সুয়ারেজকে নামানোর প্রয়োজন বোধ করেননি কোচ লুইস এনরিকে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি