ফিফা’র আরও ১৬ কর্মকর্তার দুর্নীতি তদন্তে যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৫, ০৪:২৮আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ২২:৫৩

_87008698_fifasplit বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র আরও ১৬ কর্মকর্তার দুর্নীতি তদন্তের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ঘুষ গ্রহণের অভিযোগে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সহ-সভাপতিকে গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই এ সিদ্ধান্ত নেয় ওয়াশিংটনের ডিপার্টমেন্ট অব জাস্টিস।
ডিপার্টমেন্ট অব জাস্টিসের তালিকায় থাকা অভিযুক্তদের মধ্যে ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সাবেক প্রধান রিকার্ডো টেক্সেরিয়ার নামও রয়েছে। অন্যদের সঙ্গে তার বিরুদ্ধেও ২০০ মিলিয়ন ডলারের বেশি পরিমাণ অর্থ উৎকোচ গ্রহণের ঘটনায় ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।
তালিকায় ব্রাজিল ফুটবলের বর্তমান প্রেসিডেন্ট মার্কো পোলো ডেল নেরোর নামও রয়েছে। তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও মানি লন্ডারিং সংক্রান্ত ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে দায়িত্বের অপব্যবহার করে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগও আনা হয়েছে।
বর্তমান ও সাবেক যেসব জ্যেষ্ঠ ফুটবলকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হচ্ছেন:

০১. আলফ্রেডো হাওয়িত – কনকাকাফ সভাপতি

০২. অ্যারিয়েল অ্যালভারাদো – পানামার সাবেক ফুটবলকর্তা

০৩. রাফায়েল ক্যালিজাস – হন্ডুরাস ফুটবলের সাবেক সভাপতি

০৪. ব্রায়ান জিমেনেজ – গুয়াতেমালার ফুটবল প্রধান

০৫. রাফায়েল স্যালগুয়েরো – গুয়াতেমালায় ফিফার নির্বাহী কমিটির সদস্য

০৬. হেক্টর ট্রুজিলো – গুয়াতেমালা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক

০৭. রেনাল্ডো ভ্যাসকুয়েজ – এল সালভেদর ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি

০৮. জুয়ান এঞ্জেল নাপৌত – কনমেবল সভাপতি

০৯. ম্যানুয়েল বার্গা – পেরুর ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি

১০. কার্লোস শ্যাভেজ – বলিভিয়া ফুটবলের সভাপতি

১১. লুইস চিরিবোগা – ইকুয়েডর ফুটবলের সভাপতি

১২. মার্কো পোলো ডেল নেরো – ব্রাজিলিয়ান ফুটবলের সভাপতি

১৩. এডুয়ার্ডো দেলুকা – কনমেবলের সাধারণ সম্পাদক

১৪. জোসে লুইস মেইজনার – কনমেবলের সাবেক সাধারণ সম্পাদক

১৫. রোমার ওসুনা – বলিভিয়া ফুটবলের অডিট অ্যান্ড কমপ্লায়েন্স কমিটির প্রধান

১৬. রিকার্ডো টেক্সেরিয়া – ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান।

এর আগে, গত মে মাসে ফিফার ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। গত দুই দশক ধরে বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব এবং ফিফার বাজারজাতকরণ ও সম্প্রচার চুক্তিতে দুর্নীতির কারণে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছিল। সূত্র: বিবিসি।

/এমপি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের