ভ্যালেন্সিয়ার নতুন কোচ গ্যারি নেভিল

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৫, ১১:২৬আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ২২:৫৬

gary-neville-valencia-training_3384362 ভ্যালেন্সিয়ার কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংল্যান্ডের সহকারী কোচ ও ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি রাইট-ব্যাক গ্যারি নেভিল। মৌসুমের বাকি সময়ের জন্য তাকে এই দায়িত্ব দিয়েছেন ভ্যালেন্সিয়া কর্তৃপক্ষ।
নেভিল বলেন, ভ্যালেন্সিয়ার সাথে কাজ করতে পারার দারুণ এই সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। এটা ঐতিহ্যবাহী ক্লাবটির ইমেজের ব্যাপার। আমি যখন খেলোয়াড় ছিলাম তখন এই ক্লাবের সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের বিষয়টি এখনও মনে আছে।
এদিকে ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বছরের ৩০ জুন পর্যন্ত ইংলিশ কোচ গ্যারি নেভিলের সাথে ভ্যালেন্সিয়ার সমঝোতা হয়েছে। ফরাসি দল লিঁওর বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের ম্যাচকে সামনে রেখে নেভিল রবিবার থেকে আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করবেন।
নেভিলের ভাই ফিল মৌসুমের শুরু থেকেই ভ্যালেন্সিয়ার সাথে জড়িত আছেন। প্রধান কোচ নুনো এসপিরিতো সান্তোর সহকারী হিসেবে তিনি কাজ করছিলেন। তবে বাজে ফলাফলের কারণে গত সান্তো নিজেই পদত্যাগ করেন।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান