কোনও একসময় হয়তো কোচ হবেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৯, ২১:৫৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ২১:৫৭

জুভেন্টাসে ভালোই আছেন রোনালদো আর কতদিন খেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো? আগামী ৫ ফেব্রুয়ারি পূর্ণ হবে ৩৫ বছর, প্রশ্নটা তাই ঘোরাফেরা করছে বেশ কিছুদিন ধরে। একজন ফুটবলারের জন্য পঁয়ত্রিশ তো কম বয়স নয়! গত আগস্টে অবসর সংক্রান্ত প্রশ্নে রোনালদো বলেছিলেন, এ মৌসুম শেষে বিদায় জানাতে পারেন তিনি। আবার ৪০ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন! এবার আরেকটি তথ্য দিলেন ‘সিআরসেভেন’। অবসরের সঙ্গে সঙ্গে কোচিংয়ে জড়ানোর কোনও ইচ্ছে তার নেই। তবে সেই সম্ভাবনা একেবারে উড়িয়েও দেননি।

‘অবসরের ঠিক পরেই আমি কোচ হতে আগ্রহী নই। তবে একদিন হয়তো একঘেয়েমি চলে আসবে আর কোচ হওয়ার ইচ্ছেটা জাগবে মনে’— সংবাদমাধ্যম ডিএজেডএন ইতালির কাছে ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়েছেন রোনালদো।

পাঁচটি ব্যালন ডি’অরজয়ীর পরের কথা অবশ্য উৎসাহ জোগাবে ভবিষ্যৎ প্রজন্মকে, ‘কোচ হলে আমি হবো দলের অনুপ্রেরণাদায়ী। একজন কোচের উচিত তার আবেগ ও প্রতিভা দলের মধ্যে সঞ্চারিত করা। উদাহরণ হিসেবে বলা যায়, ফুটবল মাঠে আমি মজা করার পাশাপাশি ড্রিবল, শট আর গোল করতে পছন্দ করি। অনুপ্রেরণাদায়ী হিসেবে আমার উচিত দলের মধ্যে এসব প্রবাহিত করা।’

এমনিতে জুভেন্টাসে ভালোই আছেন রোনালদো। এ মৌসুমে ২১ ম্যাচে ১২ গোল করা পর্তুগিজ তারকা বলেছেন, ‘জুভেন্টাসের সব কিছুই আমার ভালো লাগে। এখানকার সংস্কৃতি সমৃদ্ধ, এটা ইতালির সেরা ক্লাব। জুভেন্টাসের ইতিহাস অসাধারণ। এখানে আমি সত্যি খুব ভালো আছি। এই ক্লাবের জার্সিতে অনেক, অনেক ট্রফি জিততে চাই।’

/এএআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম