রিয়াল ফাইনালে, সুপার কাপে এল ক্লাসিকো!

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০২০, ১০:০৭আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১০:২১

ইসকোর গোল উদযাপন আজ বৃহস্পতিবার জেদ্দায় অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা জিততে পারলেই হয়। তাহলে এ মাসেই হবে এল ক্লাসিকো। কারণ গতকাল বুধবার সৌদি আরবের জেদ্দায় ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।

এডেন হ্যাজার্ড ছিলেন না। চোটে ছিটকে যান করিম বেনজেমা ও গ্যারেথ বেল। তিনজন না থাকার প্রভাব রিয়ালের ওপর পড়া স্বাভাবিক। কিন্তু তা একটুও পড়েনি। লুকা মদরিচ, ইসকো ও টনি ক্রুসের গোলে দাপট দেখিয়ে জিতেছে স্পেনের অন্যতম সেরা ক্লাব।

চার দলের প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে রিয়াল এগিয়ে গেছে ১৫ মিনিটে। প্রতিপক্ষ গুছিয়ে ওঠার আগেই দ্রুত কর্নার কিক নেন ক্রুস। জার্মান মিডফিল্ডারের বাঁকানো শট ঢুকে যায় জালে। ভ্যালেন্সিয়া গোলকিপার জাউমে ডোমেনেখ সর্বোচ্চ চেষ্টা করেছিলেন ঠেকাতে, কিন্তু বলে কেবল আঙুল ছোঁয়াতে পারেন।

বিরতিতে যাওয়ার আগে রিয়াল ব্যবধান দ্বিগুণ করে। মদরিচের শট এজিকেল গ্যারে ফিরিয়ে দিলে বল বুক থেকে নামিয়ে ডান পায়ের শটে চমৎকার ভলিতে দ্বিতীয় গোল করেন ইসকো। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে লুকা ইয়োভিচ ৩-০ করতে পারতেন। ইসকোর হেড বাঁ পোস্টে লেগে ফিরে এলে রিয়াল স্ট্রাইকার ব্যর্থ হন জাউমেকে পরাস্ত করতে।

দ্বিতীয়ার্ধে ফেদেরিকো ভালভারদের আড়াআড়ি শট ঠিকানা খুঁজে না পেলেও মদরিচের গোলে সব শঙ্কা দূর হয়। ইয়োভিচের পাস ডিবক্সে পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দেখার মতো একটা গোল করেন ক্রোয়েট তারকা। সব ধরনের প্রতিযোগিতায় এটি ছিল মদরিচের পঞ্চম গোল।

ভ্যালেন্সিয়া গোল উদযাপন করেছে শেষ মুহূর্তে। যোগ করা সময়ে ভিএআরে সের্হিয়ো রামোসের হ্যান্ডবল ধরা পড়লে দানি পারেজো পেনাল্টিতে সান্ত্বনাসূচক গোল করেন।

প্রথমবারের মতো স্পেনের বাইরে হচ্ছে সুপার কাপ, তাও আবার চার দলের। সৌদি আরবে উত্তেজনার ঢেউ তুলেছে নতুন আঙ্গিকের এই বার্ষিক প্রতিযোগিতা। এবার ভক্তদের প্রার্থনা বার্সেলোনা যেন জেতে, তাহলে ১২ জানুয়ারি হবে আরেকটি এল ক্লাসিকো। তবে অ্যাতলেতিকো মাদ্রিদ জিতলেও যে খুব বেশি ক্ষতি হবে তা নয়, কারণ মাদ্রিদ ডার্বিও তো কম উত্তেজনা ছড়ায় না!

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম