বার্সার সঙ্গে কী কথা, মুখে তালা জাভির

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০২০, ২০:১৫আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২০:১৫

বার্সা প্রসঙ্গে জাভি নীরব স্প্যানিশ সুপার কাপে গত বৃহস্পতিবার বার্সেলোনার ‘অকাল’ বিদায়ের পর আর্নেস্তো ভালভার্দের ভবিষ্যৎ পড়েছে সংকটে। দুইদিন পর আল রায়ানের সঙ্গে আল সাদের কাতারি কাপ সেমিফাইনাল দেখতে দোহায় হাজির হন বার্সার দুই শীর্ষস্থানীয় কর্মকর্তা অস্কার গ্রাউ ও এরিক আবিদাল। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে সমীকরণ দাঁড়ায়- আল সাদের কোচ জাভিকে ন্যু ক্যাম্পে ফেরানোর আলোচনা করতে ক্লাবের প্রধান নির্বাহী ও টেকনিক্যাল ডিরেক্টরের ঝটিকা সফর। বার্সার সাবেক মিডফিল্ডার স্বীকার করলেও গ্রাউ ও আবিদালের সঙ্গে কী কথা হয়েছে, সেটা চেপে গেছেন।

আবিদালের সঙ্গে দেখা হওয়াটা জাভির চোখে খুবই স্বাভাবিক ঘটনা, ‘আবিদাল আমার বন্ধু। অনেকবার তার সঙ্গে আমার দেখা হয়েছে।’ গত বছরের মে মাসে দুই বছরের জন্য আল সাদের সঙ্গে চুক্তি করেন স্প্যানিশ কোচ। এএফসি চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনাল খেলা এতদিন ছিল কোচিংয়ে সাবেক বার্সা তারকার সেরা সাফল্য। এবার দল উঠেছে ফাইনালে। বার্সা নয়, এখন দলকে কাপ শিরোপা জেতানোর দিকেই মন জাভির, ‘আমি বার্সেলোনাকে শ্রদ্ধা করি। সম্মান করি ভালভার্দেকে এবং আমার চুক্তিকেও। এখানে আমি আমার কাজ করছি। সেমিফাইনাল জেতার পর আমি শুধু ফাইনাল নিয়ে ভাবছি। আল সাদে কোচিং করাতে পেরে আমি খুব খুশি। এই ক্লাবকে অনেক সম্মান করি আমি। আর বেশি কিছু বলবো না।’

আবিদাল ও গ্রাউর সঙ্গে কথা প্রসঙ্গে বার্সায় ৮টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লিগজয়ী সাবেক মিডফিল্ডার শুধু একটুকুই জানান, ‘তারা এখানে এসেছিল এবং অনেক বিষয়ে কথা হয়েছে। উসমান ডেম্বেলের অবস্থা দেখাটাও তাদের উদ্দেশ্য ছিল। এ পর্যন্তই। আমি দুঃখিত, আর বেশি তথ্য দিতে পারছি না।’

তবে বার্সার কোচ হওয়ার স্বপ্ন দেখেন ৩৯ বছর বয়সী স্প্যানিশ, ‘অস্বীকার করছি না যে বার্সেলোনার কোচ হওয়াটা আমার কাছে স্বপ্ন। আমি বেশ কয়েকটি সাক্ষাৎকারে এটা অনেকবার বলেছি। আমি বার্সেলোনা ভক্ত এটি প্রত্যেকে জানে, আমার হৃদয় জুড়ে রয়েছে এ ক্লাব।’ মার্কা, এএস

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম