ঝড়-বৃষ্টিতেও থামেনি বার্সার অনুশীলন

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২০, ২২:১০আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২২:১০

ঝড়-বৃষ্টির মধ্যেও চলছে বার্সেলোনার অনুশীলন তীব্র বাতাসের সঙ্গে ঝুম বৃষ্টি, তবু চলছে অনুশীলন। বার্সেলোনার ট্রেনিং গ্রাউন্ড সিউতাত এসপোর্তিভায় এমন দৃশ্য কখনও দেখেননি জেরার্ড পিকে। সামান্য বৃষ্টি হলে যেখানে অনুশীলন বন্ধ করে দেওয়া হতো, সেখানে শুধু বৃষ্টি নয়, ঝড়ো বাতাস বইলেও নতুন কোচ কিকে সেতিয়েন নির্দিষ্ট সময়ে অনুশীলন চালিয়ে গেছেন দলের।

কোপা দেল রের শেষ ৩২-এর লড়াইয়ে আজ (মঙ্গলবার) রাতে ইবিজার মাঠে খেলবে বার্সেলোনা। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হলেও অনুশীলনে কোনও কমতি রাখতে চাননি দিনকয়েক আগেই কাতালানদের দায়িত্ব নেওয়া সেতিয়েন। পুরো দল নিয়েই নেমে পড়েন অনুশীলনে। বৃষ্টির সঙ্গে বাতাসের তীব্রতায় সামনে তাকাতেই কষ্ট হচ্ছিল মেসি-পিকেদের। এরপরও নিয়ম মেনে হয়েছে অনুশীলন।

বার্সেলোনায় খেলোয়াড়েরা ভেবেছিলেন, বৃষ্টি-বাতাসের মধ্যে সেতিয়েন অনুশীলন সেশন বাতিল করে দেবেন। কিন্তু না, প্রস্তুতির ব্যাপারে ভীষণ ‘কঠোর’ ৬১ বছর বয়সী কোচ খেলোয়াড়দের নিয়ে নেমে পড়েন সিউতাত এসপোর্তিভায়।  সময়টা সহজ ছিল না খেলোয়াড়দের জন্য। কঠিন আবহাওয়ার মধ্যে অনুশীলনে একে অন্যকে উজ্জীবিত করে রাখার চেষ্টা করেছেন তারা। পিকের কথায়, ‘আগে আবহাওয়া এর চেয়ে কম খারাপ থাকলেও অনুশীলন সেশন বাতিল করে দেওয়া হতো। দলের সবাই সবাইকে উৎসাহ দিয়ে গেছে ‘সাবাস, সাবাস’ বলে।’

অথচ পিকেকে কিন্তু ইবিজা ম্যাচের স্কোয়াডে রাখেননি সেতিয়েন! এমনকি নেই মেসি ও সের্হিয়ো বুসকেটস। এরপরও প্রতিকূল আবহওয়ার মধ্যে অনুশীলন সেশনে ঠিকই তাদের রেখেছিলেন সাবেক রিয়াল বেতিস কোচ।

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম