জেসুসের জোড়ায় এফএ কাপ শেষ ষোলোতে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২০, ২১:৩৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:৪০

জেসুস করেন জোড়া গোল ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপ দল ফুলহ্যামকে উড়িয়ে দিয়ে এফএ কাপের শেষ ষোলোতে উঠেছে ম্যানচেস্টার সিটি। আজ রবিবার গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে ৪-০ তে জিতেছে পেপ গার্দিওলার ফুটবলাররা।

শুরুতেই ১০ জনের দল হয়ে যায় ফুলহ্যাম। ৬ মিনিটে টিম রিম বক্সের মধ্যে জেসুসকে ফাউল করেন। পেনাল্টি থেকে ইকে গুন্ডোগান করেন গোল। একজন কম নিয়ে আর পেরে ওঠেনি অতিথিরা।

শীর্ষ পাঁচটি ইউরোপিয়ান লিগের মধ্যে প্রথম দল হিসেবে সব ধরনের প্রতিযোগিতায় এ মৌসুমে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করে সিটিজেনরা।

২০ মিনিট পরই স্বাগতিকরা দ্বিতীয় গোলের দেখা পায়। বার্নার্ডো সিলভার বাঁকানো শট ফুলহ্যামের জালে ঢোকে। ম্যাচের ঘড়ির কাঁটা ঘণ্টায় পৌঁছানোর ঠিক আগে ক্রসবারে আঘাত করে দাভিদ সিলভার ক্রস।

স্বাগতিকদের বড় জয়ে তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করেন জেসুস। জোয়াও কানসেলোর ক্রস থেকে ৭২ মিনিটে জাল কাঁপান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর গোলকিপার মারেক রোডাকের ফিরিয়ে দেওয়া বলে চতুর্থ গোল করেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান