গার্দিওলা বলছেন, তিনি বিশ্বসেরা কোচ নন

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১২আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৬:৩১

ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা এক মৌসুমে সম্ভাব্য ছয় শিরোপার ছয়টিই জিতেছিলেন বার্সেলোনায়। বায়ার্ন মিউনিখে গিয়েও সাফল্যের বৃষ্টিতে ভিজেছেন। তার সঙ্গে যোগ করুন ইংলিশ ফুটবলের কঠিন লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে টানা দুইবার লিগ শিরোপা জেতানো। পেপ গার্দিওলাকে তো আর এমনি এমনি বিশ্বের সেরা কোচ বিবেচনা করা হয় না! অথচ কাতালান কোচ নিজে কিনা বলছেন অন্য কথা।

কোনও একসময় বিশ্বসেরা থাকলেও এখন আর নিজেকে ওই জায়গায় দেখেন না গার্দিওলা। আসলে ‘বিশ্বসেরা’ বিশেষণই তার অপছন্দ। স্কাই স্পোর্টস তাকে বিশ্বসেরা কোচ বিশেষণ দিয়ে প্রশ্ন করতেই গার্দিওলা ‘ডিফেন্ডারের’ ভূমিকায়, ‘(বিশ্বসেরা কোচ) আমি ছিলাম। বিশ্বের সেরা কোচের অর্থ কী? আমি কখনও নিজেকে সেরা মনে করিনি, জীবনে কখনও না।’

শুধু শুধু তো আর গার্দিওলাকে বিশ্বসেরা কোচের জায়গায় বসানো হয়নি। তার সাফল্যই শ্রেষ্ঠত্বের সিংহাসনে বসিয়েছে। বার্সেলোনা দিয়ে সিনিয়র পর্যায়ের কোচিংয়ে পা রাখা সাবেক মিডফিল্ডার যেখানে গিয়েছেন সাফল্য পেয়েছেন। স্পেন, জার্মানি ও ইংল্যান্ড মিলিয়ে জিতেছেন আটটি লিগ শিরোপা। বার্সার হয়ে আছে দুটি চ্যাম্পিয়নস লিগ জেতার সুখস্মৃতিও। শুধু কী তাই, বার্সেলোনার দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমে ট্রেবলসহ জিতেছিলেন ছয় ট্রফি।

এত অর্জনের পরও কেন ‘বিশ্বসেরা কোচ’ বিশেষণ লাগাতে আপত্তি গার্দিওলার? কারণও ব্যাখ্যা করেছেন তিনি, ‘বার্সেলোনায় যখন আমি টানা ছয় ট্রফি ও ত্রিমুকুট জিতেছিলাম, তখনও মনে হয়নি আমি বিশ্বসেরা। এগুলো জিতেছিলাম, কারণ আমি বড় ক্লাবে পেয়েছিলাম দুর্দান্ত সব খেলোয়াড়কে।’ সঙ্গে যোগ করেন, ‘অনেক অসাধারণ কোচ আছেন, যারা এই ধরনের খেলোয়াড় ও বড় ক্লাব পাননি। আমি ভালো কোচ, তবে সেরা নই।’

ম্যানসিটিকে উদাহরণ হিসেবে টেনেছেন গার্দিওলা, ‘আমাকে এমন একটি দল দিন যেটি ম্যানচেস্টার সিটি মতো নয়, দেখবেন আমি আর জিততে পারছি না। বড় ক্লাব একজন কোচের জন্য বড় ব্যাপার।’

দেখুন: পেপ গার্দিওলার আরও খবর। 

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান