পুলিশের কাছে হোঁচট বসুন্ধরার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৯

জয়ের সমান ড্র পুলিশের রেফারির শেষ বাঁশি বাজতেই পুলিশ এফসি খেলোয়াড়দের বাঁধভাঙা উল্লাস। একে অন্যের সঙ্গে হাত মিলিয়ে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। নেওয়ারই কথা। বর্তমান লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সঙ্গে পিছিয়ে পড়েও যে ১-১ গোলে ড্র করেছে নবাগত দলটি। বৃহস্পতিবারের ম্যাচে তাদের কাছে এই ড্রটি তাই অনেকটা জয়ের মতোই!

লিগে বর্তমান চ্যাম্পিয়নদের যাত্রা মসৃন হচ্ছে না। নীলফামারীতে নিজেদের মাঠে প্রথম ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে ৮৩ মিনিটের একমাত্র গোলে জয় এসেছে। এবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এগিয়ে থেকেও নিজেদের ভুলে পয়েন্ট হারাতে হলো!

এ ম্যাচে অভিষেক হলো ফিনল্যান্ডপ্রবাসী ফুটবলার তারিক কাজীর। সেন্টার ব্যাক হিসেবে খারাপ খেলেননি এই তরুণ। তারপরেও দলকে গোল খাওয়া থেকে রক্ষা করতে পারেননি। ম্যাচের প্রথমার্ধে বল নিয়ন্ত্রণে বসুন্ধরা এগিয়ে থাকলেও পুলিশ আক্রমণে ছিল এগিয়ে। যদিও আগের ম্যাচে আবাহনীর কাছে হারা ভিতোরিভিচের দল খেলেছে প্রতিআক্রমণ নির্ভর ফুটবল।

ম্যাচের ১৫ মিনিটে পুলিশের লাসকভ আন্তোনিওর ফ্রি-কিক গোলকিপার জিকো ফিষ্ট করে ফেরান।

বসুন্ধরা আক্রমণে ওঠে ৩৫ মিনিটে। জটলা থেকে  নিকোলাস দেলমন্তের ব্যাক হিল এক ডিফেন্ডারের পায়ে লেগে গোল হয়নি। পাঁচ মিনিট পর রিভেরা সিডনির শট পোস্টের বাইরে দিয়ে গেলে গোলের দেখা পায়নি পুলিশ।

প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। বিরতির পর বসুন্ধরার আক্রমণে তেজ বাড়ে। ৫৩ মিনিটে গোলও পায় তারা। কলিনদ্রেসের ক্রসে দেলমন্তের বক্সের ভিতরে থেকে শট গোলকিপার সাইফুল ইসলাম খান ফিরিয়ে দেন, ফিরতি বলে তৌহিদুল আলম সবুজ শুধু একটি টোকা দিয়ে পাঠান জালে। ৬৫ মিনিটে আখতাম নাজারভের শট পোস্টের বাইরে দিয়ে যায়।

৬৮ মিনিটে কলিনদ্রেসকে গোল পেতে দেননি পুলিশের গোলকিপার। ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দিয়েছেন তার শট।

চার মিনিট পরই বসুন্ধরা গোল খেয়ে যায়। বদলি এম এস বাবলুর ক্রস পোস্টে লেগে ফিরে আসে, ফিরতি বল ডিফেন্ডার নুরুল নাইম ফয়সালের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। যদিও রেফারি গোল দিয়েছেন বাবলুর নামে।

বাকি সময় বসুন্ধরা চেষ্টা করেও গোল করতে পারেনি। ফলে দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট খোয়াতে হলো চ্যাম্পিয়নদের। দুই ম্যাচে বসুন্ধরার চার পয়েন্ট, পুলিশের এক পয়েন্ট।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের